এক্সপ্লোর

ভারতের পর এবার আমেরিকায় নিষিদ্ধ টিকটক,উইচ্যাট

কয়েকদিন আগে ভারতের পদক্ষেপের কথা উল্লেখ করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, আমেরিকাও একই পন্থা অবলম্বন করতে পারে।

ওয়াশিংটন: ভারতের পথ অনুসরণ করে এবার জাতীয় নিরাপত্তার স্বার্থে জনপ্রিয় দুই চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করল আমেরিকা। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়, দেশের অখণ্ডতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য অত্য়ন্ত ক্ষতিকর এই দুই অ্যাপ।

বৃহস্পতিবারই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চিনা-মালিকানাধীন টিকটকে আমেরিকার অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাক্যলের বিনিয়োগ করার ইচ্ছে নিয়ে যে খবর প্রকাশ্যে এসেছে, তার ওপর তিনি নজর রাখছেন।

ট্রাম্প যোগ করেন, চুক্তিকে অনুমোদন দেওয়ার আগে, তিনি নিশ্চিত হতে চান যাতে দেশের নিরাপত্তার স্বার্থের সঙ্গে তা কোনওভাবে আপোস না করে। এর ঠিক ২৪-ঘণ্টার মধ্যেই, টিকটককে নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন।

গতমাসে, এক প্রশাসনিক নির্দেশনামায় স্বাক্ষর করেন ট্রাম্প। সেখানে বলা হয়, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই দুই চিনা সংস্থা মার্কিন সংস্থায় পরিণত না হলে, তিনি টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করবেন।

মার্কিন বাণিজ্য সচিব উইলবার রস বলেন, প্রেসিডেন্টের নির্দেশে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে যাতে কোনও অবস্থায় মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য জোগাড় না করার চক্রান্ত করতে না পারে চিনা অ্যাপগুলি। একইসঙ্গে, জাতীয় মূল্যবোধ থেকে শুরু করে গণতান্ত্রিক নিয়মভিত্তিক আদর্শ এবং মার্কিন আইন ও নিয়মাবলির প্রচার করা জরুরি।

প্রসঙ্গত, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দুদেশের সীমান্তে সামরিক সংঘাতের পর গত ২৯ জুন টিকটক ও ইউসি ব্রাউজার সহ ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করে ভারত। পরে সেই তালিকা বাড়িয়ে ২২৪ করা হয়।

কয়েকদিন আগে ভারতের পদক্ষেপের কথা উল্লেখ করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, আমেরিকাও একই পন্থা অবলম্বন করতে পারে।

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget