এক্সপ্লোর

USA Tariff on India: ভারত-সহ ১৬টি দেশের উপর ফের অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা, নিয়ম না-মেনে বাণিজ্য করার অভিযোগ!

সাময়িকভাবে ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। ফের দাবি করল আমেরিকা।

নয়া দিল্লি: ভারত-সহ ১৬টি দেশের উপর ফের অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা। বাণিজ্য আইনের অধীনে ভারত-সহ ১৬টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু। ১৬টি দেশের বিরুদ্ধে নিয়ম না-মেনে বাণিজ্য করার অভিযোগ আমেরিকার। '১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর অনুচ্ছেদ অনুসারে এই তদন্তপ্রক্রিয়া চালানো হচ্ছে', তদন্তে অন্যায্য কিছু ধরা পড়লে নতুন করে আমদানি শুল্ক আরোপ, হুঁশিয়ারি হোয়াইট হাউসের। আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে ও সেখানকার উৎপাদনকে সুরক্ষিত রাখাই উদ্দেশ্য, জানাল আমেরিকা। 

এদিকে, সাময়িকভাবে ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। ফের দাবি করল আমেরিকা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দাবি আগে তাদের নিষেধাজ্ঞার কারণেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছিল ভারত। আর মন্তব্য সামনে আসার পরেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। 

ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের সামরিক যুদ্ধ হঠাৎ যেন বদলে গেছে জ্বালানি যুদ্ধে। পশ্চিম এশিয়ার যুদ্ধের দ্বাদশতম দিনেও একে অপরের তেল খনি ও তৈল শোধনাগারগুলিকে টার্গেট করেছে দু'পক্ষই। আমেরিকা-ইজরায়েল ও তাদের বন্ধু দেশকে শুরু থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান। শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে চিন ও রাশিয়াকে এই পরিস্থিতিতে গ্যাস সঙ্কট তৈরি হয়েছে ভারতে। 

সঙ্কট থেকে বাঁচতে হরমুজ প্রণালীকে পাশ কাটিয়ে  বিশ্বের ৪০টি দেশ থেকে ঘুরপথে অপরিশোধিত তেল আমদানি করতে শুরু করেছে ভারত! এই পরিস্থিতিতে ফের একবার ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করল আমেরিকা। ট্রাম্প ঘনিষ্ঠ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বললেন, আপাতত রাশিয়ার থেকে তেল কিনতে ভারতকে ছাড়পত্র দিয়েছে আমেরিকা। 
 
আমেরিকা ভারতকে ছাড়পত্র দেবে আর তারপর ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারবে, কীভাবে আমেরিকার এই সাহস হয়! গত কয়েকদিনে বার বার এই প্রশ্ন তুলে মোদি সরকারকে বিঁধছে বিরোধীরা। তাদের দাবি, নরেন্দ্র মোদি দেশকে ট্রাম্পের কাছে বিকিয়ে দিয়েছেন। 

১৩ দিন ধরে লাগাতার ইরানের সঙ্গে যুদ্ধ চলছে ইজরায়েল ও আমেরিকার। ওমানের সালালাহ্ বন্দরে ড্রোন হামলা চালাল ইরান। একাধিক জ্বালানির ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। যদিও বাণিজ্যিক জাহাজের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে ইরাকের কাছে জলপথে একটি তেলের ট্যাঙ্কারের উপর হামলা হয়েছে। বেইরুট সৈকতে গৃহহীনদের তাঁবু লক্ষ্য করে পরপর বোমাবর্ষণ করেছে ইজরায়েল। আল-কুদসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইজরায়েলের দিকে পরপর ক্ষেপণাস্ত্র হামলা করছে হিজবুল্লা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget