এক্সপ্লোর

Donald Trump: চিনের উপর এবার শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশের কোপ, বাকিদের নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন ট্রাম্প !

Donald Trump On China: আমেরিকার নয়া শুল্কনীতি আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কপাল পুড়ল শুধু চিনের..

নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে গোটা বিশ্বে চর্চা চরমে। গ্রাফে যখন উদ্বেগের রেখা তির্যক, ঠিক তখনই বড় বার্তা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট হোয়াইট হাউজের। আমেরিকার নয়া শুল্কনীতি আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন, একইদিনে ফের বদলে গেল সোনা-রুপোর দাম, সস্তা হল রুপো; সোনা কিনতে এখন কত খরচ হবে ?

আমেরিকার নয়া শুল্কনীতি আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কপাল পুড়ল শুধু চিনের। কারণ চিন ছাড়া বাকি সকল দেশের জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে। চিন ছাড়া বিশ্বের বাকি দেশগুলিতে ফিরল আপাতত স্বস্তি।  যদিও চিনের উপর শুল্কের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আজ্ঞে হ্যাঁ, এবার চিনা পণ্যের উপর ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্পের এহেন সিদ্ধান্ত স্বস্তির নিশ্বাস ভারতেও। গত ২ এপ্রিল ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক বসিয়েছিল আমেরিকা। আপাতত সেই করের বোঝা থেকে মুক্তি। কিন্তু চিন নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত ট্রাম্পের।  ২ এপ্রিল চিনের উপর , ৩৪ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। পাল্টা চুপ বসেনি চিনও। একই হারে মার্কিন পণ্যে শুল্ক চাপিয়েছিল সেদেশও।

চিনের এই পদক্ষেপের পর ট্রাম্প জানিয়েছিলেন, যদি চিন এই শুল্ক প্রত্যাহার না করে, তাহলে মঙ্গলবারের মধ্যে চিনা পণ্যে আরও ৪০ শতাংশ শুল্ক চাপানো হবে। যেমন হুঁশিয়ারি, তেমন কাজ।এরপরেই বেজিংয়ের উপর চাপানো হয় আরও ৫০ শতাংশ শুল্ক। আগে ও পরে সবমিলিয়ে গিয়ে দাঁড়ায় ১০৪ শতাংশে।

বুধবার চিন ফের পাল্টা মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক চাপিয়ে দেয়। এরপরেই চেকমেট ছুঁড়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট লেখেন, বিশ্বের বাজারগুলির প্রতি, কোন সম্মান দেখায়নি চিন। তার উপর ভিত্তি করে, চিনা পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করেছি। যা অবিলম্বে কার্যকর হবে।'

 (খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UN Warning on Weather: ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget