এক্সপ্লোর

US Religious Freedom Report: 'ধর্মীয় স্বাধীনতা খর্ব ভারতে, সংখ্যালঘুদের উপর হামলা, ঘৃণা ভাষণ বেড়েছে', উদ্বিগ্ন আমেরিকা

US Religious Freedom Report 2023: বুধবার Religious Freedom Report 2023 রিপোর্ট প্রকাশিত হয়েছে।

নয়াদিল্লি: ধর্মীয় স্বাধীনতা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে সমালোচিত ভারত। আমেরিকার বিদেশ মন্ত্রকের তরফে সম্প্রতি Religious Freedom Report 2023 প্রকাশ করা হয়েছে, তাতে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের উপর হিংসাত্মক হামলা, হত্যা, মারধর, ভীতি প্রদর্শন এবং মসজিদ-গির্জার ভাঙচুরের ঘটনা বেড়েছে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। 

বুধবার US Religious Freedom Report 2023 রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে মানবাধিকার বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদির আমলে ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই নিয়ে মুখ খুলেছেন আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনও। তাঁর কথায়, “ভারতে লাগাতার ধর্মান্তরণ প্রতিরোধী আইন, ঘৃণা ভাষণ, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি, ধর্মস্থানে ভাঙচুরের ঘটনা চোখে পড়েছে।”

ওই রিপোর্টে এমন একাধিক ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে ট্রেনের তিন মুসলমি যাত্রীর উপর রেল নিরাপত্তা কর্মীর গুলি চালানোর ঘটনাও তুলে ধরা হয়েছে। ওই ঘটনায় এখনও তদন্ত চলছে। অভিযুক্ত জেলে রয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে ওই ঘটনায়। 

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ওই বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ঘটা একাধিক ঘটনার উল্লেখ রয়েছে রিপোর্টে। বলা হয়েছে, ধর্মান্তরণ আইনের দোহাই দিয়ে মুসলিম এবং খ্রিস্টানদের গ্রেফতার করা হয়। যদিও ওই দুই সম্প্রদায়ের মানুষের দাবি, নিজ নিজ ধর্মাচরণের জন্য তাঁদের হেনস্থা করাই লক্ষ্য। তাই মিথ্যা এবং সাজানো অভিযোগে, ওই আইনে তাঁদের গ্রেফতার করা হয়। 

খ্রিস্টানদের হেনস্থা, তাঁদের উপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী মোদি আলোচনার ডাক দিলেও, খ্রিস্টান সম্প্রদায়ের ৩২০০ প্রতিনিধি ওই আলোচনা থেকে নিজেদের সরিয়ে নেন বলে জানানো  হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, সরকারের মন্ত্রী-আধিকারিকরা যেভাবে প্রকাশ্যে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন, ঘৃণা ভাষণ দেন, তার জেরেই আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। 

গোহত্যার দোহাই দিয়ে মুসলিমদের উপর হামলার পাশাপাশি গোমাংস বিক্রির অভিযোগেও অহরহ হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। আমেরিকায় ভারতের দূতাবাসের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি যদিও। তবে দিল্লির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি,  প্রত্যেক দেশবাসী ভারত সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় পড়েন। 

এর আগে, International Religious Freedom রিপোর্টে বলা হয়, ১ জুলাই থেকে ভারতে যে নয়া অপরাধ আইন কার্যকর হওয়ার কথা, তাতে মিথ্যে প্রতিশ্রুতি, পরিচয় লুকিয়ে কোনও মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া এবং বিয়ে করাকেও অপরাধের আওতায় ফেলা হয়েছে। আসলে মুসলিম ছেলের সঙ্গে হিন্দু মেয়ের সম্পর্ক এবং বিয়ে রুখতেই এই আইন বলে অভিযোগ করা হয়।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget