এক্সপ্লোর

USA School Shooting: স্কুলে প্রার্থনার সময়ই এলোপাথাড়ি গুলি! লুটিয়ে পড়ল ২ শিশু, আমেরিকায় মর্মান্তিক হামলা!

Minneapolis Gunman Shot: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনায় উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘‘মিনেসোটার মিনিয়াপলিসে মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে।'

নয়া দিল্লি: আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা। মিনেসোটা প্রদেশের মিনিয়াপোলিসে একটি ক্যাথলিক স্কুলে গুলি চালানোর ঘটনায় দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে। প্রাণ গেল ৮ ও ১০ বছরের দুই পড়ুয়ার। বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে জখম আরও ১৭ জন, এদের, মধ্যে ১৪ জনই শিশু। জখমদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। 

গতকাল মিনিয়াপোলিসের অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলি চলে। হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান। এর পরে ওই বন্দুকবাজ নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে মিনিয়াপলিস পুলিশ জানিয়েছে। এই ঘটনাকে ক্যাথলিক-বিদ্বেষ এবং ঘরোয়া সন্ত্রাস বলে দাবি করেছেন আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI-এর ডিরেক্টর কাশ প্যাটেল।                                                                             

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনায় উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘‘মিনেসোটার মিনিয়াপলিসে মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। এফবিআই সক্রিয় হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছেছে। হোয়াইট হাউস এই ভয়াবহ পরিস্থিতির উপর নজর রাখছে।’’ 

মিনেয়াপোলিস কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে জানিয়েছে যে, বর্তমানে বিপদ কেটে গিয়েছে। অন্যদিকে, মিনেয়াপোলিস পুলিশ প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন যে, কয়েকজন আহত শিশুর অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, তারা ৫০টির বেশি গুলির শব্দ শুনেছে। কর্তৃপক্ষের মতে, গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে চত্বরে অবস্থিত এনানসিয়েশন চার্চে, যেখানে একটি গ্রামার স্কুলও চালু আছে।

পুলিশ জানায়, ওই বন্দুকধারী কালো পোশাকে ছিলেন। তাঁর হাতে ছিল একটি রাইফেল। গ্রীষ্মের ছুটি শেষে স্কুল শুরুর দুই দিন পর এ ঘটনা ঘটল। এ স্কুলে প্রি–স্কুল থেকে অষ্টম গ্রেড পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হয়। 

ঘটনায় শোকপ্রকাশ করেছেন মিনোপলিসের মেয়র জ্যাকব ফ্রে। তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত দুঃখিত।’ তিনি জানিয়েছেন যে ঘটনাটি ঘটার সময় শিশুরা প্রার্থনা করছিল। যদিও তিনি নিহতদের সংখ্যা উল্লেখ করেননি, তবে ফ্রে বলেছেন যে ‘শিশুরা মারা গিয়েছে’।

অ্যানানসিয়েশন ক্যাথলিক চার্চের বেসরকারি এই প্রাথমিক স্কুলে ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget