এক্সপ্লোর

‘লাভ জেহাদ’ বন্ধে খসড়া আইনে সায় যোগী মন্ত্রিসভার, ৫ বছর জেল, ১৫ হাজার টাকা জরিমানা

শুধু উত্তরপ্রদেশ নয়, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিও বিয়ের নামে হিন্দু মেয়েদের ধর্ম বদলে মুসলিম করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে তা রোধের ভাবনাচিন্তা করছে।

লখনউ: লাভ জেহাদ নিষিদ্ধ করার পথে পা বাড়াল যোগী আদিত্যনাথ সরকার। শুধুমাত্র বিয়ের জন্য ধর্মবদল বন্ধের উদ্দেশে উত্তরপ্রদেশের বিজেপি সরকার যে কঠোর আইন আনছে, তার খসড়াটি লখনউয়ে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল। বৈঠকে মুখ্যমন্ত্রী পৌরহিত্য করেন বলে জানিয়েছেন জনৈক সরকারি মুখপাত্র। রাজ্য সরকারের আনা অর্ডিন্যান্সে লাভ জেহাদ মোকাবিলায় বলা হয়েছে, বিয়ের জন্য ধর্ম বদলাতে বাধ্য করার সাজা এক থেকে ৫ বছর পর্যন্ত কারাবাস ও ১৫ হাজার টাকা জরিমানা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত নাবালক ও মহিলাদের জোর করে বা প্রলোভন দেখিয়ে ধর্ম বদল করা হলে শাস্তি হবে ৩ থেকে ১০ বছর পর্যন্ত জেল ও ২৫ হাজার টাকা জরিমানা। রাজ্যের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ এ কথা জানিয়েছেন। শুধু উত্তরপ্রদেশ নয়, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিও বিয়ের নামে হিন্দু মেয়েদের ধর্ম বদলে মুসলিম করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে তা রোধের ভাবনাচিন্তা করছে। সিদ্ধার্থনাথ রাজ্য সরকারের মুখপাত্র হিসাবে বলেন, যেভাবে মিথ্যাচার, ছলে, বলে,কৌশলে, অসত পথে ধর্মবদল করা হচ্ছে, তা হৃদয়বিদারক, এটা বন্ধ করতে হলে একটা কঠোর আইন থাকা প্রয়োজন। তিনি সাংবাদিকদের বলেন, গণ হারে ধর্মবদল করানো হলে শাস্তি হবে তিন থেকে ১০ বছর পর্যন্ত কারাবাস। সেইসঙ্গে এর পিছনে জড়িত থাকা সংগঠনগুলিরিও ৫০ হাজার টাকা জরিমানা হবে। কেউ বিয়ের পর ধর্ম বদলাতে চাইলে তিনি তা করতেই পারেন বলে জানান সিদ্ধার্থনাথ। তবে সেজন্য দুমাস আগে এব্যাপারে নির্দিষ্ট ফর্মে জেলা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে এবং অনুমতি মিললেই ধর্ম বদলানো যাবে। এতে আইনশৃঙ্খলা সমস্যা কাটানো যাবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Banerjee Death: রাহুল অরুণোদয়ের মৃত্যুতে থানায় প্রিয়ঙ্কা সরকার, সঙ্গে প্রসেনজিৎ ও অন্যরা, দায়ের হচ্ছে অভিযোগ
রাহুল অরুণোদয়ের মৃত্যুতে থানায় প্রিয়ঙ্কা সরকার, সঙ্গে প্রসেনজিৎ ও অন্যরা, দায়ের হচ্ছে অভিযোগ
Mamata Banerjee : 'কংগ্রেসকে এখানে জিতিয়ে কী লাভ, একটা সিট নিয়ে সরকার গঠন করবে ?' কোন আসনের কথা বললেন মমতা ?
'কংগ্রেসকে এখানে জিতিয়ে কী লাভ, একটা সিট নিয়ে সরকার গঠন করবে ?' কোন আসনের কথা বললেন মমতা ?
Kolkata Metro: কালীঘাট স্টেশনের আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ একজনের ! ফের ব্যাহত পরিষেবা
কালীঘাট স্টেশনের আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ একজনের ! ফের ব্যাহত পরিষেবা
West Bengal Assembly Elections 2026: ‘যুদ্ধের সময় পালিয়ে গিয়েছে, ভোট দেবেন না, ক্ষমা করবেন না’, মমতার নিশানায় কে?
‘যুদ্ধের সময় পালিয়ে গিয়েছে, ভোট দেবেন না, ক্ষমা করবেন না’, মমতার নিশানায় কে?

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Embed widget