এক্সপ্লোর

UP-Bihar Lightning Deaths: মাত্র দু'ঘণ্টার ঝঞ্ঝা, বজ্রাঘাতে ৩৮ জনের প্রাণ গেল উত্তরপ্রদেশে, দুর্যোগের বলি শিশু-কিশোরও

Lightning Strikes in Uttar Pradesh: গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে উত্তরপ্রদেশে।

নয়াদিল্লি: মুষলধারে বৃষ্টির দোসর মুহুর্মুহু বজ্রপাত। সবমিলিয়ে দু'ঘণ্টার দুর্যোগ। আর তাতেই মৃতদেহের সারি দেখা গেল উত্তরপ্রদেশে। বুধবার সন্ধেয়, মাত্র দু'ঘণ্টার মধ্যে সেখানে বজ্রাঘাতে মৃত্যু হল কমপক্ষে ৩৮ জনের। অনেকে আহতও হয়েছেন। এমনিতেই ভারী বৃষ্টিতে জল থৈ থৈ অবস্থা রাজ্যের। সেই আবহেই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজ্যে। (Uttar Pradesh Lightning Deaths) উত্তরপ্রদেশের পডশি রাজ্য বিহারেও বজ্রাঘাতে কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন বলে খবর।

গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে উত্তরপ্রদেশে। বুধবার বিকেল ৪টে নাগাদ ফের বৃষ্টি শুরু হয়। সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত, ঝোড়ো হাওয়া। সন্ধে ৬টা পর্যন্ত এই দুর্যোগ চলে। আর তা থামতেই বিভিন্ন প্রান্ত থেকে মৃত্যুর খবর উঠে আসতে শুরু করে। আহত অবস্থায় উদ্ধার করা হয় বেশ কয়েক জনকে। তাতেই দুর্যোগ থানার পর থমথমে হয়ে রয়েছে উত্তরপ্রদেশ। (Lightning Strikes in Uttar Pradesh)

বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরপ্রদেশে বজ্রাঘাতে কমপক্ষে ৩৮ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে প্রতাপগড়েই ১১ জন মারা গিয়েছেন। সুলতান পুরে সাত জন, চন্দৌলিতে ছয় জন, মইনপুরিতে পাঁচ জন, প্রয়াগরাজে চার জন, অউরাইয়া, দেওরিয়া, হাথরস, বারাণসী এবং সিদ্ধার্থনগর থেকে একজন করে মারা গিয়েছেন। বজ্রাঘাতে জখমও হয়েছেন অনেকেছ অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁরা। 

মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। চন্দৌলিতে অনেকে জখম হয়েথেন। জেলা হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। স্থানীরা জানিয়েছেন, ভারী বৃষ্টির পাশাপাশি পর পর বজ্রপাতে কেঁপে উঠছিল চারিদিক। থামতে দেখা যায় এত মানুষ মারা গিয়েছেন। মৃতদের মধ্যে চন্দৌলির বাসিন্দা, ১৩ এবং ১৫ বছর বয়সি দুই তুতো ভাইও রয়েছে। মৃতদের মধ্যে কেউ জমিতে কাজ করছিলেন, কেউ মাছ ধরতে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সুলতানপুরে বজ্রাঘাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। জমিতে ধান রোয়ার পর, গাছের তলায় আম কুড়োতে যায় তারা। এর পর জল নিয়ে বাড়ি ফিরছিল বলে জানা গিয়েছে। বৃষ্টিতে গাছের নীচে মাথা গোঁজা এক মহিলাও বজ্রাঘাতে মারা গিয়েছেন। অউরাইয়াতে আম গাছের নীচে দাঁড়িয়ে থাকা ১৪ বছরের এক কিশোর মারা গিয়েছে। দেওরিয়ায় পাঁচ বছরের একটি মেয়ে মারা গিয়েছেন। পরিবারের বাকিদের সঙ্গে জমির দিকে যাচ্ছিল মেয়েটি। রাস্তায় বৃষ্টি নামলে গাছের নীচে দাঁড়ান সকলে। সেই সময় মেয়েটিই বজ্রাঘাতে মারা যায়। বারণসীতে দুই ভাই বজ্রাঘাতে জখম হন। চিকিৎসা চলাকালীন একজন মারা গিয়েছেন। অন্য জন চিকিৎসাধীন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আবহাওয়া দফতর যদিও জানিয়েছে, আগামী পাঁচ দিন উত্তরপ্রদেশে দুর্যোগ চলবে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের প্রকোপও রয়েছে। 

অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় বিহারে বজ্রাঘাতে মারা গিয়েছেন কমপক্ষে ১০ জন। রোহতাসে তিনজন, সিওয়ানে দুই জন, কইমুর, পশ্চিম চম্পারন, মুঙ্গের, বাঙ্কা এবং সুপৌলে একজন করে মারা গিয়েছেন বলে খবর। ঝড়ের সময় আম কুড়োতে গিয়ে পাঁচ বছরের এক মেয়ে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে। জমিতে কাজ করতে গিয়েও বাজ পড়ে মারা গিয়েছেন কয়েক জন। বেশ কয়েক জন ঝলসে আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। বিহার সরকার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget