এক্সপ্লোর

Viral News: তিন সন্তানের মা বিয়ে করলেন দ্বাদশ শ্রেণির ছাত্রকে, আগের জীবন ভুলে শবনম হলেন শিবানী

Uttar Pradesh News: উত্তরপ্রদেশে এমনিতেই ধর্মান্তরণ বিরোধী আইন চালু রয়েছে, Uttar Pradesh Prohibition of Unlawful Conversio  of Religion Act 2021.

অমরোহা: আগে দু'বার সংসার পেতেছিলেন বটে। কিন্তু সংসার সুখের হয়নি দু'বারই। তৃতীয় বারে অধরা স্বপ্ন পূরণ হবে কি না, জানা নেই। তবে তৃতীয় বিয়েতে নিজেকে পুরোপুরি বদলে নিলেন উত্তরপ্রদেশের অমরোহার তরুণী শবনম। আগের পক্ষের তিন সন্তানকেও ছেড়ে তৃতীয় বার বিয়ে করলেন তিনি। যাঁকে বিয়ে করেছেন তিনি, সেই তরুণ হিন্দু বলে ধর্মান্তরিত হয়েছেন শবনম। নাম পাল্টে ফেলে হয়েছেন শিবানী। এই পর্যন্ত খটকা না লাগলেও, শিবানীর তৃতীয় স্বামীর পরিচয় সামনে আসতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। কারণ ৩০ বছর বয়সি শিবানী তৃতীয় বার যাঁকে বিয়ে করেছেন, তিনি সবে প্রাপ্তবয়স্ক হয়েছেন। পা দিয়েছেন ১৮ বছর বয়সে। শিবানীর তৃতীয় স্বামী এখনও স্কুলে পাঠরত, দ্বাদশ শ্রেণির ছাত্র। (Viral News)

জানা গিয়েছে, শবনম ওরফে শিবানীর মা-বাবা কেউ জীবিত নেই। এর আগে দু'বার বিয়ে হয় তাঁর। প্রথমে মেরঠের এক যুবককে বিয়ে করেছিলেন। বিবাহবিচ্ছেদ নিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন শবনম ওরফে শিবানী। এর পর, সইদানওয়ালি গ্রামের তৌফিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু ২০১১ সালে একটি পথদুর্ঘটনায় অঙ্গহানি হয় তৌফিকের। প্রতিবন্ধী হয়ে যান। সম্প্রতি শবনম ওরফে শিবানী ১৮ বছরের তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। দ্বাদশ শ্রেণিতে পাঠরত ওই তরুণকে বিয়ে করতে গত সপ্তাহের এক শুক্রবার বিবাহবিচ্ছেদ নেন শবনম ওরফে শিবানী। এর পর হিন্দুধর্ম গ্রহণ করে শবনম থেকে শিবানী হয়ে যান। মন্দিরে গিয়ে তৃতিয়ী বারের জন্য বিয়ে করেন তরুণকে। (Uttar Pradesh News)

উত্তরপ্রদেশে এমনিতেই ধর্মান্তরণ বিরোধী আইন চালু রয়েছে, Uttar Pradesh Prohibition of Unlawful Conversio  of Religion Act 2021. ওই আইনের আওতায় জোরপূর্বক, প্রলোভন দেখিয়ে, অথবা প্রতারণা করে ধর্মান্তরণ নিষিদ্ধ। শবনম থেকে শিবানী হয়ে যাওয়া ওই তরুণীর সঙ্গে দ্বাদশ শ্রেণির ছাত্রের বিয়ের খবর পৌঁছয় থানাতেও। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু কোনও তাদের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। দাবি ওঠেনি আইনি পদক্ষেপের। হাসানপুরের সার্কল অফিসার দীপকুমার পন্থ জানিয়েছেন, শবনম ধর্মান্তরিত হয়ে শিবানী হয়েছেন। আগে দু'বার বিয়ে হয়েছিল তাঁর। তাঁর মা-বাবা কেউ বেঁচে নেই। 

শিবানীর ধর্মান্তরণের চেয়েও দ্বাদশ শ্রেণির ছাত্রের সঙ্গে তিন সন্তানের মায়ের বিয়ে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। শুধু তাই নয়, ৩০ বছরের শিবানী সদ্য ১৮ বছরের তরুণকে যে বিয়ে করেছেন, তাতে বয়সের বিষয়টিও ভেবে দেখা প্রয়োজন বলে মত অনেকের। সদ্য ১৮-য় পা রাখা তরুণ যে জীবনে এতবড় সিদ্ধান্ত নিলেও, তাঁর মানসিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। যদিও তরুণের বাবা জানিয়েছেন, ছেলের সিদ্ধান্তে সমর্থন রয়েছে তাঁর। ছেলের খুশি তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ম বলে জানিয়েছেন। শিবানী এবং তাঁর ছেলে যাতে সুখে সংসার করেন, শান্তিতে জীবন কাটাতে পারেন, সেই কামনা করছেন বলে জানিয়েছেন তরুণের বাবা।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget