এক্সপ্লোর

Kedarnath Cloudburst: কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টি, আটকে প্রায় ২০০ জন তীর্থযাত্রী..

Uttarakhand Kedarnath Cloudburst: মেঘ ভাঙা বৃষ্টি কেদারনাথে, ভীমবলিতে আটকে প্রায় ২০০ জন তীর্থযাত্রী, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড..

নয়াদিল্লি: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। কেদারনাথ যাত্রায় গিয়ে ভীমবলিতে আটকে পড়েছেন ১৫০ থেকে ২০০ জন তীর্থযাত্রী। কেদারনাথে মেঘ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ মিটার ফুটপাথ। ফলে চলাচল করতে পারছেন না পথচারী ও তীর্থযাত্রীরা। তাদের নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্য়া পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও। প্রবল বৃষ্টির জেরে গৌরীকুন্ড ও সোনপ্রয়াগে বেড়ে গিয়েছিল নদীর জলস্তর। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে রুদ্রপ্রয়াগ পুলিশ।

অপরদিকে, লাগাতার বৃষ্টিতে কেরলের ওয়েনাডে ভয়াবহ ভূমিধস। গভীর রাতে পাহাড়ি এলাকায় ধস নামে। ঘুমের মধ্যেই চিরঘুমে তলিয়ে যান অনেকে। গৃহহীন প্রায় চারশো পরিবার। কেরল সরকারের তরফে ২ দিনের শোক দিবসের ঘোষণা করা হয়েছে। বিপর্যয়ের গ্রাসে কেরলের ওয়েনাড। খেলনার মতো ভেঙে পড়ে বাড়ি। গাছ উপড়ে, খড়কুটোর মতো ভেসে যাচ্ছে কাদাজলে। ইতিমধ্য়েই মৃতের সংখ্য়া একশো সত্তর ছাড়িয়ে গেছে। ভ্রমণপিপাসুদের কাছে কেরলের ওয়েনাড পরিচিত সুদৃশ্য় উপত্য়কা। চা বাগানের মধ্য়ে দিয়ে যাওয়া পিচ কালো রাস্তা। পাহাড় থেকে নেমে আসা দুধ সাদা ধর্নার জন্য়। কিন্তু, প্রকৃতির রোষে সেই ওয়েনাড এখন পরিণত হয়েছে ধ্বংসসতূপে।

বেশ কয়েকদিন ধরেই লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওয়েনাড। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ৩টে নাগাদ ওয়েনাডের পাহাড়ি এলাকায় প্রথম ধস নামে। ঘণ্টাখানেক পর একাধিক জায়গা থেকে ধস নামার খবর আসতে শুরু করে। ভোরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ততক্ষণে একের পর এক গ্রাম জলের তলায় স্বজনহারাদের হাহাকার,আর আশ্রয় হারানো মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী। ঘুমের মধ্যেই শেষ হয়ে গেছে বহু জীবন। আশ্রয়হীন হয়েছে প্রায় ৪০০টির বেশি পরিবার। উদ্ধারকাজে নামে বায়ুসেনার ২টি কপ্টার। নামানো হয় ভারতীয় নৌসেনার ৩০ জন প্রশিক্ষিত সাঁতারু ,ডগ স্কোয়াডকে।  মৃতের সংখ্যাটা বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। 
 আরও পড়ুন, রাজ্যের ২২ জেলায় দুর্যোগের আশঙ্কা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত,
নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত, "দেখা যাক কত ভোট পায়..”
Weather Update: ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
ABP Ananda Top 10, 28 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 28 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget