এক্সপ্লোর

India News:উত্তরাখণ্ডে ভোঁতা অস্ত্রের আঘাতেই প্রাণ গিয়েছিল তরুণীর, দাবি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে

Uttarakhand Murder: তরুণী খুনে চাঞ্চল্যকর নতুন তথ্য। ডুবে মৃত্যু হয়েছিল ১৯ বছরের রিসেপশনিস্টের, দাবি ময়নাতদন্তের খসড়া রিপোর্টে। আরও জানা যাচ্ছে, ভোঁতা কোনও অস্ত্রের আঘাতেই সম্ভবত প্রাণ গিয়েছিল তাঁর।

নয়াদিল্লি: তরুণী খুনে চাঞ্চল্যকর নতুন তথ্য। ডুবে মৃত্যু হয়েছিল ১৯ বছরের রিসেপশনিস্টের, দাবি ময়নাতদন্তের খসড়া রিপোর্টে। আরও জানা যাচ্ছে, ভোঁতা কোনও অস্ত্রের আঘাতেই সম্ভবত প্রাণ গিয়েছিল তাঁর। উত্তরাখণ্ডের ওই ঘটনায় এর মধ্যেই এক বর্ষীয়ান বিজেপি নেতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

কী ঘটেছিল?
ধৃতের নাম পুলকিত আর্য। বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিতকে গত কাল হৃষিকেশ থেকে গ্রেফতার করা হয়। হৃষিকেশেরই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ময়নাতদন্ত হয়েছে ওই তরুণীর। প্রাথমিক ভাবে সেই রিপোর্টেই দু-দুটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন ১৯ বছরের তরুণী। এ নিয়ে নিখোঁজ ডায়েরি করেছিলেন পুলকিত নিজেই। পাশাপাশি নিখোঁজ ডায়েরি করেন তরুণীর পরিবারও। কিন্তু তদন্তে পুলিশ জানতে পারে, পুলকিত ও তাঁর দুই কর্মচারী মিলেই খুন করেছেন তরুণীকে। নিহত যে হোটেলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন, সেটিও অভিযুক্তের। খবর ছড়াতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। হোটেলের কাচের জানলা ভাঙচুর করা হয়, চত্বরের ভিতরে থাকা আচারের কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়। তবে আকাশ মেঘলা থাকায় আগুন ততটা ছড়ায়নি। শেষমেশ ওই দুজনকেও গ্রেফতার করে পুলিশ।

কেন হত্যা?
তদন্ত যতটুকু এগিয়েছে তাতে পুলিশের দাবি ওই তরুণীকে গণিকাবৃত্তির জন্য বাধ্য করেছিলেন অভিযুক্ত। তরুণীর হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে অন্তত সেরকমই স্পষ্ট। এক বন্ধুকে পাঠানো মেসেজে তরুণী লিখেছেন, 'ওরা আমাকে যৌনকর্মী বানানোর চেষ্টা করছে।' গোটা ঘটনায় তুমুল হইচই উত্তরাখণ্ডে। তার উপর ময়নাতদন্তের রিপোর্ট। আপাতত বিনোদ আর্যকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। 

প্রেক্ষাপট...
গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তরুণীর নিখোঁজ হয়ে যাওয়া ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ভাইরাল হয়েছিল। তার পর থেকেই টনক নড়ে পুলিশ প্রশাসনের। সূত্রের খবর রিসর্টে এসে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। এর পরই ঘটনায় নতুন মোড়। দাবি, পুলকিত এবং রিসর্টের দুই কর্মচারী তরুণী খুনের কথা কবুল করেন সেই সময়ই। এরপর তাঁদের গ্রেফতার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখেও পড়তে হয় পুলিশকে। সূত্রের খবর, জেরায় অভিযুক্তরা জানিয়েছেন যে তাঁরা ওই তরুণীকে খুন দেহ খালে ভাসিয়ে দিয়েছে। সম্ভবত দেহ ব্য়বসায় নামানোর চেষ্টার বিরোধিতা করাতেই তরুণীকে খুন করে দেহ লোপাট করার চেষ্টা করেছিলেন তিন জন।

আরও পড়ুন:গণহারে উড়ান বাতিল চিনে, গৃহবন্দি চিনপিং! সেনা-অভ্যুত্থান জল্পনা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, কোন লাইনে ?
Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, কোন লাইনে ?
CJP Protest Updates: ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
ABP Ananda Top 10, 23 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 23 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Sonam Wangchuk: স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..
স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget