এক্সপ্লোর

Uttarakhand Tunnel Rescue : সুড়ঙ্গ-অন্ধকারে আলোর অপেক্ষায় বাংলার ৩, বাকি ৩৮ জন কারা ?

Uttarakhand Tunnel Collapse : মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ১৭ দিন। আটকে থাকা শ্রমিকদের মধ্যে ৩ জন বাংলার। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রায় দেশের সব রাজ্যের বাসিন্দা শ্রমিকরাই রয়েছেন সেখানে।

উত্তরকাশী : উৎকণ্ঠা-উদ্বেগের প্রহর গোনার পালা কি শেষমেশ শেষ হচ্ছে ? উত্তরাখণ্ডের উত্তরকাশীতে (Uttarakhand Tunnel Rescue) সিল্কিয়ারা-বারাকোট সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের মঙ্গলবার রাতেই কি উদ্ধার করা সম্ভব হবে ? সেই সম্ভাবনাই প্রবল। হাতে পাথর কাটার কাজে নেমে কার্যত লক্ষ্যের কাছে পৌঁছে গিয়েছেন শ্রমিকরা। আপাতত অপেক্ষা শেষপর্বের খননকার্য শেষে উদ্ধারের মতো পরিস্থিতি তৈরি করা। 

জানা যাচ্ছে, মাঝে বাধা আরও একটি পাইপ। যে পাইপ কাটার পর টানেলে আটকে থাকা শ্রমিকদের বের করে আনতে প্রস্তুত উদ্ধারকারী দল। গত ১২ নভেম্বর থেকে সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ শ্রমিক। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ১৭ দিন। আটকে থাকা শ্রমিকদের মধ্যে ৩ জন বাংলার। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রায় দেশের সব রাজ্যের বাসিন্দা শ্রমিকরাই রয়েছেন সেখানে।

উদ্ধারকাজ প্রায় শেষপর্বে পৌঁছে যাওয়ায় টানেলের মুখে পরপর স্ট্রেচার, অ্যাম্বুল্যান্স, অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। প্রশাসনের তরফে প্রস্তুত থাকতে বলা হয়েছে স্থানীয় হাসপাতালকে। সঙ্কটজনকদের এয়ারলিফটের ব্যবস্থাও রয়েছে সুড়ঙ্গের বাইরে। উদ্ধারের পর কারও অবস্থা সঙ্কটজনক হলে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হবে হৃষিকেশ এইমস হাসপাতালে। 

প্রশাসন সূত্রে খবর, বাংলার ৩ শ্রমিকের পাশাপাশি বিহারের ৫ জন, উত্তরপ্রদেশের ৮ শ্রমিক, ঝাড়খণ্ডের ১৫ জন শ্রমিক, ওড়িশার ৫ জন শ্রমিক আটক রয়েছে। পাশাপাশি যে রাজ্যে ঘটেছে বিপর্যয়, সেই উত্তরাখণ্ডের ২ জন, অসমের  ২ জন, ও হিমাচল প্রদেশেরও ১ জন শ্রমিক আটকে রয়েছেন সুড়ঙ্গের মধ্যে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে (Silkyara tunnel in Uttarakhand's Uttarkashi) আটকে পড়া শ্রমিকদের থেকে মাত্র ২ মিটার দূরে রয়েছে উদ্ধারকারী দল। খুব শীঘ্রই সুখবর পাওয়া যাবে বলে আশায় বুক বেঁধেছে পরিবার-সহ সকলে। ২৪ জনের একটি "Rat Hole Mining" এক্সপার্ট ম্যানুয়ালি খননকাজ শুরু করেছে। সুড়ঙ্গের সরু পথ ধরে তাঁরা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছে। যদিও, এভাবে ধ্বংস্তুূপ সরিয়ে নিরাপদে শ্রমিকদের উদ্ধার করতে আরও কিছুটা সময়ে লেগে যাবে বলে আশঙ্কাও রয়েছে। এদিকে, সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকের পরিবারকে জামাকাপড় ও ব্যাগপত্র নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে। শ্রমিকদের উদ্ধারের পর তাঁদের চিনইয়ালিসুর হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন- বিপজ্জনক বলে নিষিদ্ধ করেছিল আদালত, উত্তরাখণ্ডের সুড়ঙ্গে কাজে এল সেই ‘ব়্যাটহোল মাইনিং’ই

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget