এক্সপ্লোর

Uttarakhand Tunnel Rescue: বিপজ্জনক বলে নিষিদ্ধ করেছিল আদালত, উত্তরাখণ্ডের সুড়ঙ্গে কাজে এল সেই ‘ব়্যাটহোল মাইনিং’ই

Rathole Mining Method: 'ব়্যাট-হোল মাইনিং' পদ্ধতি মাটির গভীরে পৌঁছনোর বিশেষ এক পদ্ধতি। এর মাধ্যমে গন্তব্যে পৌঁছতে একেবারে সঙ্কীর্ণ গর্ত খোঁড়া হয়, যা দিয়ে গলতে পারেন একজনই।

দেহরাদূণ: দেশীয় পরিকাঠামোয় ভরসা করে বসে থাকা হয়নি শুধু। বিদেশ থেকেও আনা হয়েছিল অত্যাধুনিক ড্রিল মেশিন। কিন্তু পাহাড়ের গায়ে দাগ কাটতে ব্যর্থ হয় সেই যন্ত্র। শেষ পর্যন্ত তাই মানুষের হাতেই ভরসা করা হয়। উত্তরাখণ্ডের ভেঙে পড়া সিল্কয়ারা সুড়ঙ্গ থেকে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করে আনতে হাত লাগান উদ্ধারকারীরা। এর জন্য 'ব়্যাট-হোল মাইনিং' পদ্ধতির প্রয়োগ করা হয়। সেই পদ্ধতি ধরে এগিয়েই মঙ্গলবার দুপুরে আটকে পড়া শ্রমিদের কাছে পৌঁছনো গেল। (Uttarakhand Tunnel Rescue)

'ব়্যাট-হোল মাইনিং' পদ্ধতি মাটির গভীরে পৌঁছনোর বিশেষ এক পদ্ধতি। এর মাধ্যমে গন্তব্যে পৌঁছতে একেবারে সঙ্কীর্ণ গর্ত খোঁড়া হয়, যা দিয়ে গলতে পারেন একজনই। ইঁদুরের গর্তের সঙ্গে সাযুজ্য রেখেই পদ্ধতির এমন নামকরণ। ওই সরু গর্ত খুঁড়ে তার মধ্যে দিয়ে খনির নিচে পৌঁছন শ্রমিকরা।  তার পর কয়লা জড়ো করে, দড়ি দিয়ে টেনে উপরে তোলা হয়। তবে এই পদ্ধতিতে কয়লা তোলা নিয়ে বিতর্কও রয়েছে। (Rathole Mining Method)

ভারতের মেঘালয়ের মতো রাজ্যে এই ‘ব়্যাট-হোল মাইনিং' পদ্ধতিতেই কয়লা উত্তোলনের চল ছিল দীর্ঘ দিন ধরে। কিন্তু এই পদ্ধতিতে কয়লা তোলায় প্রাণের ঝুঁকি থাকে। সঙ্কীর্ণ গর্ত খুঁড়ে নিচে নামার ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধও মানা হতো না অনেক ক্ষেত্রেই। তার জেরে মাটির নিচে দমবন্ধ হয়ে বা চাপা পড়ে মৃত্যু ঘটত অহরহ।

আরও পড়ুন: Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীর সুড়ঙ্গে আশার আলো, উদ্ধারকার্যের জন্য চলছে ভার্টিক্যাল ড্রিলিং

পরিস্থিতি খতিয়ে দেখে ২০১৪ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মেঘালয়ের কয়লাখনিগুলিতে এই ‘ব়্যাট-হোল মাইনিং' পদ্ধতির প্রয়োগ নিষিদ্ধ করে দেয়।সেই সময় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল জানায়, বর্ষার মরশুমেও এই পদ্ধতিতে কয়লা উত্তোলন করার চল রয়েছে। অনেক সময় ওই সঙ্কীর্ণ গর্ত দিয়ে জল খনির নিচে পৌঁছে যায়। সেই জলে সলিল সমাধি হয়ে মৃত্যুর ঘটনাও রয়েছে। তাই অবিলম্বে এই পদ্ধতির প্রয়োগ বন্ধ হওয়া উচিত। 

উত্তরাখণ্ডে সুড়ঙ্গের ধ্বংসস্তূপে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করতে সেই 'ব়্যাট-হোল মাইনিং' পদ্ধতিই প্রয়োগ করা হয়। সোমবার হাত দিয়ে সঙ্কীর্ণ গর্ত খোঁড়ার কাজ শুরু হয়। এই কাজের জন্য ২৪ জন অভিজ্ঞ 'ব়্যাট-হোল মাইনিং' বিশেষজ্ঞকে আনা হয়। হাত দিয়ে গর্ত খোঁড়ার কাজ শুরু করেন তাঁরা। এক জন মাটি খোঁড়েন, অন্য জন মাটি সরান তড়িঘড়ি। যেমন যেমন গর্ত খোঁড়ার কাজ এগোয়, তার মধ্যে ৮০০ মিলিমিটার ব্যাসের পাইপ ঢোকানো হয়। তার মধ্য দিয়েই আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget