এক্সপ্লোর

Covid19 Updates : করোনায় আক্রান্তের উপর টিকাকরণ ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও সুরক্ষা দেয়, বলছে গবেষণা

সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে, করোনায় আক্রান্তদের উপর টিকাকরণে রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেড়ে যায় যে অন্যান্য ভ্যারিয়েন্ট থেকেও সুরক্ষা মেলে। 

নিউ দিল্লি : করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে টিকাকরণের ঝোঁক বেড়েছে মানুষের মধ্যে। এবার টিকাকরণ নিয়ে নয়া গবেষণা সামনে এল। যাতে মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার উৎসাহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে, করোনায় আক্রান্তদের উপর টিকাকরণে রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেড়ে যায় যে অন্যান্য ভ্যারিয়েন্ট থেকেও সুরক্ষা মেলে। 

এনিয়ে আমেরিকার রকফেলার বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলে। গবেষকরা কোভিড রোগীর রক্তে অ্যান্টিবডির উপস্থিতি পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। গত বছর কোভিডে আক্রান্ত হয়েছিলেন এমন ৬৩ জনের উপর পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় দেখা গিয়েছে, রোগ প্রতিরোধ প্রক্রিয়ায় মেমোরি বি কোষে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তা SARS-CoV-2-এর বিরুদ্ধে বেশি কার্যকর। প্রসঙ্গত, এই মেমোরি বি সেল রোগ প্রতিরোধ ক্ষমতার ভাণ্ডার হিসাবে কাজ করে। অর্থাৎ এখানে অ্যান্টিবডি জমা থাকে। গবেষণায় বলা হয়েছে, এই সমস্ত মানুষ কোভিড ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ গড়ে তুলছেন।

গবেষকরা দেখেছেন, এই গ্রুপের মধ্যে এমন ২৬ জন যাঁরা মডার্না বা ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাঁদের মধ্যে অ্যান্টিবডি আরও বেশি। SARS-CoV-2 এর ভ্যারিয়েন্ট যেগুলো প্রথম পাওয়া গিয়েছিল ব্রিটেন, আফ্রিকা এবং আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে, সেইসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও প্রতিরোধী ক্ষমতা রয়েছে এই অ্যান্টিবডির। 

প্রসঙ্গত, ভারতে কোভ্যাকসিন ও কোভিশিল্ড-এই দুই ধরনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কোভ্যাকসিন তৈরি করছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক এবং কোভিশিল্ড স্থানীয়ভাবে তৈরি করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এদিকে ভ্যাকসিনের অভাবে দেশের বিভিন্ন রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া কার্যত ব্যাহত হচ্ছে। তবে গত রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জুন মাসেই প্রায় ১২ কোটি ভ্যাকসিন পাওয়া যাবে দেশে।  লিবারালাইজড প্রাইসিং অ্যান্ড অ্যাক্সিলারেটেড ন্যাশনাল কোভিড-১৯ ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজি অনুযায়ী, ৫০ শতাংশ ভ্যাকসিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিনামূল্যে সরবরাহ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। বাকি ৫০ শতাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এবং বেসরকারি হাসপাতাল সরসারি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে কিনতে পারে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget