এক্সপ্লোর

অনুমোদন পেলে পরের মাস থেকে শুরু করা যাবে টিকাকরণ, ইঙ্গিত সিরাম কর্তার

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে টিকা অ্যাস্ট্রাজেনেকা বানাচ্ছে, তা ভারতে বানানোর অনুমতি পেয়েছে পুণের সিরাম ইনস্টিটিউট। সোমবার সংস্থা জানিয়েছিল কোভিশিল্ড টিকার অনুমোদনের জন্য নিয়ামক সংস্থার কাছে আবেদন করা হয়েছে।

নয়াদিল্লি: অনুমোদন পেলেই ২০২১-এর জানুয়ারি থেকেই টিকাকরণ করা যাবে। তেমনটাই ইঙ্গিত দিলেন পুণের সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা। এক আন্তর্জাতিক বণিক সভায় তিনি বলেছেন, বড় অংশের মানুষকে টিকা দেওয়া অনেক বেশি সময়সাপেক্ষ। কিন্তু আপাতত টিকাকরণ শুরু করা যেতে পারে। সংবাদমাধ্যমকে আদার পুনাওয়ালা বলেছেন, আমরা হয়ত এই মাসের শেষের দিকে টিকা দেওয়ার লাইসেন্স পাব। কিন্তু বড় অংশের মানুষকে টিকা দিতে সময় লাগবে। আমাদের আশা নিয়ামক সংস্থা জানুয়ারি মাস থেকে টিকাকরণের অনুমতি দেবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে টিকা অ্যাস্ট্রাজেনেকা বানাচ্ছে, তা ভারতে বানানোর অনুমতি পেয়েছে পুণের সিরাম ইনস্টিটিউট। সোমবার সংস্থা জানিয়েছিল কোভিশিল্ড টিকার অনুমোদনের জন্য নিয়ামক সংস্থার কাছে আবেদন করা হয়েছে। ভারতের মধ্যে প্রথম সিরাম ইনস্টিটিউটই এই অনুমোদনের জন্য আবেদন জানিয়েছে। চিকিৎসার স্বার্থে এবং মানুষের স্বার্থে ড্রাগস কন্ট্রোলার অব ইন্ডিয়ার কাছে এই আবেদন জানানো হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্ভবত কেন্দ্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছে পুণের সিরাম ইনস্টিটিউট। তাতে প্রতি ডোজের দাম হবে ২৫০ টাকা। প্রায় ৬০ লক্ষ মানুষকে এই টিকা দেওয়া হবে বলে জানি গিয়েছে। জানা গিয়েছে পরের বছর জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের মধ্যে ১০০ মিলিয়ন টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। এদিকে, কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর  তাঁর শারীরিক এবং মানসিক সমস্যা হচ্ছে বলে দাবি করেছেন চেন্নাইয়ের এক ব্যক্তি। ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি টাকা দাবি করেছেন ৪০ বছর বয়সী ওই ব্যক্তি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সিরাম ইনস্টিটিউট। কোভিশিল্ড ভ্যাকসিন সুরক্ষিত এবং রোগ প্রতিরোধে সহায়ক। বিবৃতি দিয়ে জানিয়ে দেয় সিরাম ইনস্টিটিউট। চেন্নাইয়ের স্বেচ্ছাসেবকের অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছে, ভ্যাকসিনের ট্রায়ালে যাবতীয় নিয়মবিধি এবং গাইডলাইন মানা হয়েছে।

সেরা শিরোনাম

Humayun Kabir: উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
Malda: ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
News Live: রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার আমজনতা উন্নয়ন পার্টির ব্লক নেতা নাসিম শেখ
রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার আমজনতা উন্নয়ন পার্টির ব্লক নেতা নাসিম শেখ
Humayun Kabir: 'আমরা প্রচার করব না, ভোটের দিন যা হবে, হবে...', উপনির্বাচনের আগেই হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
'আমরা প্রচার করব না, ভোটের দিন যা হবে, হবে...', উপনির্বাচনের আগেই হুঁশিয়ারি হুমায়ুন কবীরের

ভিডিও

Suvendu Adhikari on TMC |
Suvendu Adhikari on Tribal Development |
Sumit Roy News | শালবনি জমি জালিয়াতির মামলায় ফের CID হেফাজতে সুমিত রায় | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Kurmi Development |
TMC - Abhishek Banerjee | শালবনি জমি জালিয়াতি মামলায় CID-র ফরওয়ার্ডিং লেটারে অভিষেকের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget