এক্সপ্লোর

Vande Bharat Fire : বন্দে ভারত এক্সপ্রেসে আগুন !

Vande Bharat Express : ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারতে আগুন, ক্ষয়ক্ষতি কত ?

নয়াদিল্লি :  ভোপাল (Bhopal) থেকে দিল্লিগামী বন্দে ভারতে (Vande Bharat Express) আগুন । সব যাত্রীই সুরক্ষিত, হতাহতের কোনও খবর নেই। একটি কামরার ব্যাটারি বক্সে আগুন লাগে বলে রেল সূত্রে খবর। 

মধ্যপ্রদেশের কমলাপতি স্টেশন থেকে ছেড়ে নিজামুদ্দিনের দিকে যাওয়ার সময় আগুন নজরে পড়ে। ট্রেনের সি১২ কোচের নিচে লাগে আগুন। সঙ্গে সঙ্গে, যাত্রী এবং রেলকর্মীরা ট্রেন থেকে নেমে পড়েন। জানা গিয়েছে, ওই কামরায় ২০ থেকে ২২ জন যাত্রী ছিলেন। কারণ ক্ষয়ক্ষতি হয়নি বলেই রেলসূত্রে খবর।          

 

কুরওয়াই কেথোরা স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে দমকল। যথোপযুক্ত পরীক্ষা-নিরীক্ষার পর গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেন। 

রেল সূত্রে খবর, ভোরের দিকে ট্রেনে আগুন লাগে। সকাল ৭টা ৫৮ মিনিট নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।কী কারণে আগুন লাগল, তা জানতে ট্রেনটির পরীক্ষা চলছে বলে জানা গিয়েছে।         

অনতিদূরেই মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিধানসভা নির্বাচন। ভোটমুখী রাজ্যে এই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি। সেই পরিষেবা চালুর কয়েকদিনের মধ্যেই এই দুর্ঘটনা। প্রসঙ্গত উল্লেখ্য ,  পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের পরও একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটে। ট্রেনে পাথর ছোড়ার মতো ঘটনা ঘটে পরপর । 

গত মে মাসে,  ওডিশার জজপুরের একবার দুর্ঘটনার কবলে পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া যাচ্ছিল ট্রেনটি।  বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে গাছের ডালের ধাক্কা লাগে। তাতে পাইলট কেবিনের কাচ ভেঙে যায়। তারপর বহুক্ষণ বৈতরণী নদীর উপর রেল ব্রিজে দাঁড়িয়ে ছিল ট্রেনটি।          

আরও পড়ুন :  

বিজেপি প্রার্থীর আত্মীয়কে ধারাল অস্ত্রের কোপ অশোকনগরে, সন্দেহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget