এক্সপ্লোর

Gujarat Bridge Collapse: গাড়িঘোড়া সমেত হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ল সেতু, গুজরাতে ফের বড় বিপর্যয়, বাড়ছে হতাহতের সংখ্যা

Vehicles Fall into River in Gujarat:উদ্ধারকার্য শুরু হয়েছে।

ভডোদরা: ফের সেতু বিপর্যয় গুজরাতে। মহিসাগর নদীর উপর ভেঙে পড়ল সেতু। বিপর্যয়ের সময় সেতুর উপর দিয়ে যাচ্ছিল তিন-চারটি গাড়ি। সবসুদ্ধই সেতুটি নদীতে ভেঙে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ন'জনের মৃত্যুর খবর সামনে আসছে। উদ্ধারকার্য শুরু হয়েছে। এই ঘটনা ২০২২ সালের মোরবি সেতু বিপর্যয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। সেবার মাচ্ছু নদীতে ভেঙে পড়েছিল ঝুলন্ত সেতু। সবমিলিয়ে সেবার প্রায় ১৫০ মানুষের মৃত্যু হয়, মৃতদের তালিকায় অনেক শিশুও ছিল। (Gujarat Bridge Collapse)

বুধবার সকালে গুজরাতের ভডোদরার পডরা তালুকের গম্ভীরা-মুজপুর সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। আচমকাই সেতুর মাঝামাঝি অংশ কার্যত খসে পড়ে নীচের মহিসাগর বা মাহি নদীতে। সেতুর ওই অংশে তিন-চারটি গাড়ি ছিল। সব সমেতই সেতুর ওই অংশ নদীতে পড়ে যায়। সেতুর যে অংশ দাঁড়িয়ে রয়েছে, তার একেবারে কিনারায় বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে একটি তেলের ট্যাঙ্কার। (Vehicles Fall into River in Gujarat)

ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, নীচে নদীর জলে তলিয়ে যাচ্ছে বেশ কয়েকটি গাড়ি। উপরে সেতুর উপর ঝুলে রয়েছে একটি তেলের ট্যাঙ্কার। সেখানে কিছু মানুষকেও দেখা যাচ্ছে। সকালে ব্যস্ত সময় এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ন'জনের দেহ উদ্ধার করা হ্য়েছে। আরও বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার সময় সেতুর ওই অংশে চারটি গাড়ি ছিল, দু'টি ট্রাক, একটি বোলেরো এসিউভি এবং একটি পিকআপ ব্যান। নদী পেরনোর সময় আচমকাই বিপত্তি দেখা দেয়। হুড়মুড়িয়ে বেঙে পড়ে সেতুর মাঝের অংশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। এত পর জলে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। স্থানীয় পুলিশ, দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ভডোদরা জেলা প্রশাসনের আধিকারিকরাও পৌঁছেছেন ঘটনাস্থলে। উদ্ধারকার্য চলছে।

ভডোদরার জেলাশাসক অনিল ধামেলিয়া উদ্ধারকার্যের তদারকি করছেন। তিনি বলেন, "উদ্ধারকার্য শুরু হয়েছে। ডুবুরি নামানো হয়েছে, নৌকা নেমেছে জলে। পুরসভার টিমও পৌঁছেছে। আপদকালীন পরিষেবা প্রদানকারী কর্মীরা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলও এসে পৌঁছেছে ঘটনাস্থলে। এখনও পর্যন্ত ন'জনের দেহ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন ছ'জন।"

সেরা শিরোনাম

Monkey Baby: মায়ের প্রত্যাখ্যান, অবহেলা করত বাকি সকলেই, আজ সেই অবহেলিত পাঞ্চই হয়ে উঠেছে দলের ক্ষুদেদের রক্ষকর্তা
মায়ের প্রত্যাখ্যান, অবহেলা করত বাকি সকলেই, আজ সেই অবহেলিত পাঞ্চই হয়ে উঠেছে দলের ক্ষুদেদের রক্ষকর্তা
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Kolkata–Sairang Express: ট্রেনের চালক বলছেন কাজ করছিল না ব্রেক, ভয়াবহ দুর্ঘটনার পরও ক্ষয়ক্ষতি নূন্যতম, LHB কোচ কীভাবে রক্ষা করল যাত্রীদের?
ট্রেনের চালক বলছেন কাজ করছিল না ব্রেক, ভয়াবহ দুর্ঘটনার পরও ক্ষয়ক্ষতি নূন্যতম, LHB কোচ কীভাবে রক্ষা করল যাত্রীদের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget