এক্সপ্লোর

Veer Savarkar Setu: বিধানসভা নির্বাচনের আগে নামবদলের হিড়িক, মহারাষ্ট্রে ভারসোভা-বান্দ্রা সি লিঙ্কের নাম এখন ‘বীর সাভারকর সেতু’

Versova Bandra Sea Link: সাভারকরের নামে ভারসোভা-বান্দ্রা সি লিঙ্কের নয়া নামকরণ হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

মুম্বই: ফের নামবদলের হিড়িক। এবার মহারাষ্ট্রের মুম্বইয়ে। ভারসোভা-বান্দ্রা সি লিঙ্কের নয়া নামকরণের সিদ্ধান্ত। হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরের নামে ভারসোভা-বান্দ্রা সি লিঙ্কের (Versova Bandra Sea Link) নয়া নাম হল 'বীর সাভারকর সেতু' (Veer Savarkar Setu)। বুধবার মহারাষ্ট্র মন্ত্রিসভায় এই নয়া নামের উপর সিলমোহর পড়ল। একই সঙ্গে নির্মীয়মান মুম্বই-ট্রান্স হারবার লিঙ্কের নাম অটলবিহারি বাজপেয়ী স্মৃতি নাহাবা সেবা অটল সেতু রাখার সিদ্ধান্ত গৃহীত হল। 

সাভারকরের নামে ভারসোভা-বান্দ্রা সি লিঙ্কের নয়া নামকরণ হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বুধবার তাতে সরকারি সিলমোহর পড়ল। এদিন আনুষ্ঠানিক ঘোষণা করেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার। দেশের "দুই মহান নেতার নামে নামকরণ ঘিরে কোনও বিতর্ক থাকা উচিত নয়" বলে মত তাঁর। ২৮ মে সাভারকররে ১৪০তম জন্মবার্ষিকী ছিল। সেই উপলক্ষেই এই ঘোষণা।

১৭ কিলোমিটার দীর্ঘ ভারসোভা-বান্দ্রা সি লিঙ্ক অন্ধেরিকে বান্দ্রা-ওরলি সি লিঙ্কের সঙ্গে সংযুক্ত করবে। উপকূলীয় সড়ক প্রকল্পের অংশ সেটি। একই ভাবে মুম্বই-ট্রান্স হারবার লিঙ্ক মুম্বই এবং নবি মুম্বইকে সংযুক্ত করবে। ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে নির্মাণ।

 
 
সেই সময় রাহুলের মন্তব্যের তীব্র বিরোধিতা করে মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি এবং একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার জোট সরকার। রাহুলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি জানানো হয়। এমনিতে বৈরিতা থাকলেও সাভারকর মন্তব্যে তাদের সঙ্গে একমত হতে দেখা যায় উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনাকে। এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেনন উদ্ধবও। তাঁর বক্তব্য ছিল, "দীর্ঘ ১৪ বছর আন্দামানের সেলুলার জেলে অকল্পনীয় অত্যচার সয়েছেন সাভারকর। আমরা শুধু পড়ে জেনেছি। সেটাও একরকমের আত্মত্যাগ। সাভারকরের অবমাননা সহ্য করব না।"
 
তবে এই প্রথম নয়, বিজেপি এবং একনাথ সরকার সম্প্রতি আহমেদনগরের নাম পাল্টে মারাঠা রানি আহিল্যাদেবী হোলকারের নামে আহিল্যানগর রাখে। ঔরঙ্গাবাদের নাম পাল্টে করা হয় ছত্রপতি সম্ভাজি নগর, ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠপুত্রের নামে। ওসমানাবাদের নয়া নামকরণ হয় ধারাশিব। বিধানসভা নির্বাচনে একবছর বাকি থাকতে নামকরণের এই হিড়িককে তাদের হিন্দুভোট ঝুলিতে পোরার কৌশল হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। তা নিয়ে কোনও রাখঢাকও নেই  মহারাষ্ট্রের বর্তমান সরকারের। অতি সম্প্রতিই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেন, "আমাদের সরকার, হিন্দুত্বের সরকার। আমরা ছত্রপতি শিবাজির নাম উল্লেখ করি।" তবে কংগ্রেসের দাবি, আসল সমস্যা থেকে নজর ঘোরাতেই নামকরণের এই হিড়িক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget