এক্সপ্লোর

Indian Passport: নথি ঠিক থাকলে বাধা নেই পাসপোর্টে, কী কী নির্ভুল রাখতেই হবে?

Passport Application: রেজিস্ট্রেশন করা, আবেদন পত্র জমা, ফি-দেওয়া সবই অনলাইনেই করা যায়।

কলকাতা: কীভাবে পাসপোর্ট নেবেন সেটা আগে ভেবে নিতে হবে। খুব দ্রুত পাসপোর্ট হাতে পেতে চাইলে তৎকাল প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। নয়তো সাধারণ পদ্ধতিতেই আবেদন করা যায়। তৎকাল পদ্ধতিতে খরচ কিছুটা বেশি পড়ে। 

কী কী নথি রাখবেন?
প্রথমেই প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন: ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করার জন্য আপনার কিছু নথির প্রয়োজন হবে। যেগুলো সাধারণত লাগে সেগুলি হল ঠিকানার প্রমাণ (যেমন ইলেকট্রিক বিল, ভাড়ার কোনও চুক্তি বা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স), জন্ম তারিখের প্রমাণ (জন্ম শংসাপত্র, স্কুল পাশের শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড), সচিত্র পরিচয়ের প্রমাণ (আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স)। প্রয়োজনে আরও কিছু কিছু নথি চাইতে পারে সংশ্লিষ্ট দফতর। যেমন বিয়ের শংসাপত্র বা বিবাহবিচ্ছেদের ডিক্রি।

অনলাইনেই পাসপোর্টের জন্য় আবেদন করা যায়। ভারতের পাসপোর্ট সেবা পোর্টালের ওয়েবসাইট https://portal2.passportindia.gov.in/ - এখানে যেতে পারেন। যা যা তথ্য লাগে সেগুলি দিয়ে, নাম দিয়ে, পাসওয়ার্ড তৈরি করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

অনলাইনেই ফর্ম ফিল-আপ:
এরপরে সদ্য তৈরি অ্যাকাউন্টে লগ ইন করে পাসপোর্টের আবেদনপত্র ঠিকমতো পূরণ করতে হবে। প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত বিবরণ, ঠিকানা তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যে যে তথ্য দিচ্ছেন তার সমর্থনে নথিও আপলোড করতে হবে। আবেদনপত্রে দেওয়া সব নথির স্ক্যান কপি আপলোড করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ওই স্ক্যান করা কপি পরিষ্কার থাকে এবং স্পষ্ট করে সেটা পড়া যায়।

অনলাইনেই ফি:
পাসপোর্ট আবেদন করলে সেই প্রক্রিয়ার জন্য় ফি দিতে হয়। আবেদনপত্র জমা দেওয়ার পরে অনলাইনেরই সেই ফি দেওয়া যাবে। পাসপোর্টের ধরন এবং তাতে কতগুলো পৃষ্ঠা থাকবে তার উপর ভিত্তি করে ফি নির্ধারিত হয়। 

ফি দেওয়া হয়ে গেলে আপনার সবচেয়ে কাছের পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) বা পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এর জন্য আপনাকে অনলাইনেই আপনাকে স্লট বুক করতে হতে পারে। একবারের চেষ্টায় স্লট না পেলে পরে আবার চেষ্টা করুন, পেয়ে যাবেন। স্লট বুকিংয়ের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি সুবিধাজনক তারিখ এবং সময় বেছে নিতে হবে। স্লট বুকিংয়ের সময়েই আপনাকে অপশন দেওয়া হবে।

সেই নির্দিষ্ট তারিখেই আবেদনপত্র ও নথি যাচাইয়ের জন্য পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে সব আসল নথি সঙ্গে রাখতে হবে। তারসঙ্গে আবেদনপত্রের প্রিন্টআউট, ফি দেওয়ার রসিদ এবং স্লট বুকিংয়ের নথি সঙ্গে রাখুন।

পাসপোর্ট অফিসে ধাপে ধাপে আবেদনকারীর আঙুলের ছাপ এবং ছবি-সহ বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হবে। তারপর নথি পরীক্ষা এবং সবশেষে দায়িত্বপ্রাপ্ত অফিসার কিছু প্রশ্ন করতে পারেন। এই গোটা প্রক্রিয়া শেষ হওয়ার পর গোটা প্রক্রিয়াটি যাচাই করা হবে। একাধিক সরকারি ধাপ শেষ করার পরে পাসপোর্ট তৈরিতে অনুমোদন মিললে সেটা প্রিন্ট হয়ে আবেদনকারীর ঠিকানায় চলে আসবে। 

পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় নিয়ম সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে থাকে। সবচেয়ে নিখুঁত তথ্যের জন্য় আবেদন করার আগে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন বা সরকারি ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আরও পড়ুন: জীবনজুড়ে জঙ্গল, কলমজুড়ে প্রেম! টপ্পায় বুঁদ করতেন 'ঋজুদা' বুদ্ধদেব

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget