এক্সপ্লোর

Viral Video: পহেলগাঁওয়ে হামলার পর কেক নিয়ে পাক হাইকমিশনে! 'কেন এসেছেন?' প্রশ্নে মুখে কুলুপ ব্যক্তির!

Viral Video, Pahalgam Attack: একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে পাকিস্তান হাইকমিশনের কাছে একজন ব্যক্তি কেক হাতে দাঁড়িয়ে আছেন, এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ।

নয়া দিল্লি: ধর্ম জানার পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে হত্যা। নির্বিচারে গুলি চালিয়ে একের পর এক খুন। কাশ্মীরে সন্ত্রাসের নামে হিন্দু গণহত্যা চালাল জঙ্গিরা। ভূস্বর্গে নারকীয় হত্যালীলার পর শোকগ্রস্থ গোটা দেশ। এদিকে এই ঘটনার পর পর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে পাকিস্তান হাইকমিশনের কাছে একজন ব্যক্তি কেক হাতে দাঁড়িয়ে আছেন। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ।              

এবিপি লাইভ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, ওই ব্যক্তিকে সংবাদমাধ্যমের তরফে প্রশ্নও করা হয় যে কেকটি সে কীসের জন্য নিয়ে এসেছেন, যদিও এই প্রশ্নের কোনও উত্তর দেননি ওই ব্যক্তি। ভাইরাল ভিডিওটিতে এও দেখা যায়, সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করছেন, "উদযাপন কীসের জন্য? কেক কীসের জন্য?" সেই সময় নিরুত্তরই থাকেন ওই ব্যক্তি। 

এদিকে, ইসলামাবাদকে কড়া বার্তা দিতে দিল্লিতে নিযুক্ত পাক কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচ ডেকে পাঠাল ভারত। সূত্রের খবর, নয়াদিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়, এক সপ্তাহের মধ্যে তাঁকে ভারত ছাড়তে হবে। ওই পাক কূটনীতিককে তলব করে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ ‘অবাঞ্ছিত’ ঘোষণার সরকারি নির্দেশনামাও আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়। ভারতে তাঁদের উপস্থিতি যে কাম্য নয়, তাও বুঝিয়ে দেওয়া হয় পাক কূটনীতিককে। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার প্রেক্ষিতেই ভারতের এই পদক্ষেপ। 

কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর হামলায় উত্তপ্ত দেশ। সেই আবহে বৃহস্পতিবার দিল্লিতে পাক হাই কমিশনের সামনে প্রতিবাদ চলে। ভারতের জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অ্যান্টি টেরর ফোরামের ব্যানার নিয়ে পাকিস্তান হুঁশিয়ার, পাকিস্তান মুর্দাবাদ বলে স্লোগানও ওঠে। 

এদিকে, পহেলগাঁওয়ে হামলার ২ দিন, এখনও অধরা জঙ্গিরা। আটকের সংখ্যা ২ হাজার। জঙ্গিদের খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জম্মু কাশ্মীরে হাই অ্যালার্ট জারি
রয়েছে। চলছে চিরুনি তল্লাশি। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। 
ভূস্বর্গ থেকে দলে দলে ফিরে যাচ্ছেন পর্যটকরা। ২৬ জনকে যেখানে গুলি করে মারা হয়েছে, সেই ছবির মতো সুন্দর বৈসরন উপত্যকা শুনশান। পহেলগাঁওজুড়ে শুধু ভারী বুটের শব্দ। টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। রাস্তায় CRPF-এর চেকিং পয়েন্টে চলছে নজরদারি। প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চলছে, পরীক্ষা করা হচ্ছে নথি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget