এক্সপ্লোর

'আইনি ইস্যু'র মীমাংসা হওয়া পর্যন্ত ভারতে মাল্যের প্রত্যর্পণ সম্ভব নয়, জানাল ব্রিটেন

দেউলিয়া বিমান সংস্থা কিংফিশার এয়ারলাইন্সের প্রতিষ্ঠাতা মাল্য ২০১৬-র মার্চে পালিয়ে চলে যান ব্রিটেনে, তাঁর বিরুদ্ধে ৯০০০ কোটি টাকার বেশি পরিমাণ আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর। মাল্য অবশ্য় বরাবর তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন, সাজানো, অতিরঞ্জিত বলে দাবি করে বলেছেন, তিনি দেনা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিলেও সাড়া দিচ্ছে না ভারত সরকার।

নয়াদিল্লি: বিজয় মাল্যকে ভারতে ফেরানো নিয়ে ফের সংশয়। আইনি ইস্যু, জটিলতা থাকায় ভারতের বেশ কয়েকটি সরকারি ব্যাঙ্ক থেকে নেওয়া কয়েক হাজার কোটি টাকা ঋণ না মিটিয়ে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়া শিল্পপতিকে শীঘ্রই ভারতের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল ব্রিটেন সরকার। মাল্য ভারতে প্রত্যর্পণ ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কয়েক বছর হল তিনি ব্রিটেনে রয়েছেন। আজ ভারতে ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র বলেছেন, বিজয় মাল্যের ভারতে প্রত্যর্পণের ব্যবস্থা করার আগে কিছু আইনি সমস্যার নিরসন করতে হবে। কিন্তু কী আইনি জটিলতা? সেটা ‘কনফিডেনশিয়াল’ বা ‘গোপনীয়’ বলে উল্লেখ করেছেন তিনি। মুখপাত্রটি বলেছেন, গত মাসে প্রত্যর্পণের বিরুদ্ধে বিজয় মাল্যের আবেদন নাকচ হয়ে যায়। ব্রিটিশ সুপ্রিম কোর্টও তাঁকে নতুন করে আবেদন করার অনুমতি দেয়নি। যদিও তারপরও একটা আইনি জটিলতা আছে, তাঁকে পাঠানোর ব্য়বস্থা করার আগে যার সমাধান করতে হবে। ব্রিটেনের আইনে আইনি ইস্যু না মেটা পর্যন্ত প্রত্যর্পণ হয় না। বিষয়টি গোপনীয়, আমি বিস্তারিত বলতে পারছি না। বিষয়টি মিটতে কতদিন লাগবে, সেটাও বলা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব মীমাংসার চেষ্টা করছি। দেউলিয়া বিমান সংস্থা কিংফিশার এয়ারলাইন্সের প্রতিষ্ঠাতা মাল্য ২০১৬-র মার্চে পালিয়ে চলে যান ব্রিটেনে, তাঁর বিরুদ্ধে ৯০০০ কোটি টাকার বেশি পরিমাণ আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর। মাল্য অবশ্য় বরাবর তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন, সাজানো, অতিরঞ্জিত বলে দাবি করে বলেছেন, তিনি দেনা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিলেও সাড়া দিচ্ছে না ভারত সরকার। কিংফিশারকে আইডিবিআই ব্যাঙ্ক অনুমোদিত ৯০০কোটি টাকার লোনের ব্যাপারে ২০১৫র জুলাইয়ে সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই মাল্যকে ভারতে ফেরানোর তোড়জোড় চলছে। দুটি ক্ষেত্রেই মাল্যের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাতে অভিযোগ করা হয়েছে, লোনের টাকার বেশিরভাগটা দিয়ে বিদেশে সম্পত্তি কিনেছেন, আইপিএল টিম ও এফ ওয়ান মোটরস্পোর্ট ফার্ম ফর্মূলা ওয়ানের পিছনে ঢেলেছেন মাল্য। মাল্যের ১৩০০০ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget