এক্সপ্লোর

Sunita Williams Returns Home: মহাসাগরে সুনীতাদের স্বাগত জানাল ডলফিন, ১৭ ঘণ্টার স্পেস ম্যারাথন শেষে ক্যামেরাবন্দি বিশেষ মুহূর্ত

Sunita Williams News: ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

1/19
অবশেষে প্রতীক্ষা, উদ্বেগের শেষ। মহাকাশ থেকে ঘরে ফিরলেন সুনীতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোর। ফিরলেন NASA-র আর এক মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ার অলেকজান্ডার গরবুনভও।

2/19
গত বছর জুন মাসে আট দিনের অভিযানে মহাকাশে গিয়েছিলেন তাঁরা। তার পর নয় নয় করে সাড়ে ন’মাস কেটে যায়। এতদিনে ঘরে ফিরলেন।

3/19
সাধারণত ৩ থেকে ৩.৫ ঘণ্টার মধ্যেই মহাকাশ থেকে পৃথিবীতে এসে পৌঁছনো যায়। কিন্তু সুনীতাদের ক্ষেত্রে কোনও ঝুঁকি নেয়নি SpaceX-এর Crew-9 মহাকাশযান।

4/19
ধাপে ধাপে এগোয় অভিযান। প্রথমে পৃথিবীর কক্ষপথ ছেড়ে নামে। তার পর ক্যাপসুল ও প্ল্যাটফর্ম আলাদা হয়। এর পর বায়ুমণ্ডলে প্রবেশ ঘটে।

5/19
সটান মহাসাগরে অবতরণ করানো হয়নি ক্যাপসুলটিকে। বরং প্যারাশুটে বেঁধে নিয়ন্ত্রিত ভাবে নামিয়ে আনা হয় নীল মহাসাগরের বুকে।

6/19
সরাসরি সম্প্রচার হওয়ায় সেই অভিনব মুহূর্তের সাক্ষী হয় গোটা বিশ্ব। নীল জলে তখন চারিদিক থেকে ডলফিনের দল ঘিরে ধরেছে সুনীতাদের।

7/19
আগে থেকেই সেখানে মোতায়েন ছিল SpaceX-এর একটি জাহাজ এবং কর্মীরা। দড়িতে বেঁধে প্রথমে ক্যাপসুলটিকে জাহাজে তোলা হয়। এর পর একে একে বের করে আনা হয় সকলকে।

8/19
গোটা বিশ্বের নজর সেই সময় ক্যাপসুলটির দরজার দিকে। তাঁদের স্বস্তি দিয়ে পিছলে বেরিয়ে আসেন সুনীতা, ব্যারি, নিক এবং অলেকজান্ডার।

9/19
দীর্ঘ সময় মহাকাশে কাটানোয় তাঁদের কারও নিজে থেকে উঠে দাঁড়ানো বা হাঁটার শক্তি ছিল না। এক এক করে চার মহাকাশচারীকে ধরে স্ট্রেচারে তোলা হয়।

10/19
হাসিমুখেই তাঁরা সকলকে অভিবাদন জানান। অনুরাগীদের উদ্দেশে থামসআপও দেখান সুনীতা।

11/19
তবে পৃথিবীতে ফিরলেও এখনই ঘরে ফেরা হবে না সুনীতাদের। বেশ কয়েক দিন কোয়ারান্টিনে থাকতে হবে তাঁদের।

12/19
মহাকাশ থেকে অচেনা সংক্রমণ বয়ে আনার ঝুঁকি রয়েছে। সেই জন্যই প্রথমে নিভৃতবাসে রাখা হয় মহাকাশচারীদের। সেখানে ডাক্তারি পরীক্ষা হয়। সব দিক থেকে নিশ্চিন্ত হয়ে তবেই বাড়ি ফিরতে পারেন।

13/19
সব মিলিয়ে ২৮৬ দিন মহাকাশে ছিলেন সুনীতা ও ব্যারি। পৃথিবীর চারিদিকে ৪ হাজার ৫৭৭ বার চক্কর দিয়েছেন তাঁরা।

14/19
আট দিনের অভিযানে গিয়ে দীর্ঘ সাড়ে ন’মাস মহাকাশে, মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকার ফলে এখনই নিজে থেকে হাঁটতে পারছেন না তাঁরা। স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগতে পারে।

15/19
এতদিন মহাকাশে থাকার ফলে তাঁদের শরীরের তরলের সঞ্চালন ঊর্ধ্বমুখী হয়ে যায়।  ফলে পা সরু হয়ে গিয়েছে সুনীতাদের, ফুলে গিয়েছে মুখ। তাই আগে সুস্থ হয়ে উঠতে হবে তাঁদের।

16/19
পৃথিবীতে পেশিশক্তির প্রয়োজন হলেও, মহাকাশে হয়নি, তাই পেশির সঙ্কোচন  ঘটেছে, দুর্বল হয়ে পড়েছে পেশি।

17/19
মহাকাশে থাকাকালীন প্রতি মাসে ১-২ শতাংশ কের হাড়ের ক্ষয় হয়। তাই শারীরিক কসরত চালিয়ে যাওয়া জরুরি। হৃদযন্ত্রে তেমন চাপ না পড়লেও, আকারে ছোট হয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সহজাত হতে আরো কিছুটা সময় লাগবে।

18/19
পাশাপাশি, ভারসাম্য তৈরি হতেও সময় লাগবে। বমিভাব, মাথাঘোরার সমস্যা হবে আগামীতে। তবে সেরে উঠতে খুব বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে।

19/19
কারণ মহাকাশে থাকাকালীনই পৃথিবী থেকে চিকিৎসকরা সুনীতাদের স্বাস্থ্যের উপর নজরদারি চালাচ্ছিলেন। কখন কী প্রয়োজন, নির্দেশ যাচ্ছিল পৃথিবী থেকেই। আপাতত তাঁরা নিরাপদে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলেই।

আরও জানুন বিজ্ঞান

আরও দেখুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
ABP Premium

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব২: 'ভোটের আগে মুখ্যমন্ত্রীর কথা রাখতেই বিতর্কিত ৭০-৩০ মন্তব্য', বিস্ফোরণ হুমায়ুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব ১:বাবরি মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট|এবিপি আনন্দে হুমায়ুন
Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Embed widget