এক্সপ্লোর

Viral News: বিয়েতে তন্দুরি রুটি নিয়ে তুমুল মারপিট! হাতাহাতিতে মৃত্যু ২ কিশোরের

উত্তর প্রদেশের আমেঠিতে এই ঘটনা ঘটে যেখানে ১৭ এবং ১৮ বছর বয়সী দুই অতিথি, যারা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন

নয়া দিল্লি: বিয়েতে তুলকালাম অবস্থা। অতিথিদের মধ্যে এমন অবস্থা হবে যা কেউ কল্পনাও করতে পারিনি। বিয়ে বাড়িতে কে প্রথম তন্দুরি রুটি খাবে তা নিয়েই বিবাদ শুরু হয় দুই কিশোরের মধ্যে। আর এই নিয়ে বিবাদের জেরেই শুরু হয় মারামারি। এর জেরে মৃত্যু হয় দুই কিশোরের। 

উত্তর প্রদেশের আমেঠিতে এই ঘটনা ঘটে যেখানে ১৭ এবং ১৮ বছর বয়সী দুই অতিথি, যারা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন, তাদের মধ্যে তন্দুরি রুটি নিয়ে ঝগড়া হয়। এই রকম মারামারি এবং তার জেরে দুই জনের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত বিয়ে বাড়িতে আসা লোকজন এবং গ্রামের বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই জনের মধ্যে এক জনের নাম রবি কুমার ওরফে কাল্লু (১৮)।  অন্য জনের বয়স ১৭ বছর বলে জানিয়েছে পুলিশ।  সেখানকার গিরিগঞ্জের সার্কেল অফিসার অখিলেশ ভার্মা জানিয়েছেন, আশিস কুমার নামে ১৭ বছরের ওই নাবালক ঘটনাস্থলে মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয়  রবি কুমারের।                                                   

জানা গিয়েছে, প্রথমে মৌখিক কথা কাটাকাটি শুরু হয় ওই দুই কিশোরের। এরপর তা গড়ায় হাতাহাতিতে । এরপর সংঘর্ষে রূপ নেয় যখন তারা একে অপরকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এর ফলে তাদের দুজনেরই গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই নাবালকটি মারা যায়, আর রবিকে চিকিৎসার জন্য ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার সময় মারা যায়।                                                                        

সংবাদমাধ্যমে রামজীবন ভার্মা যার মেয়ের বিয়ে হচ্ছিল তিনি জানান,  “আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ আমাদের খবর দেওয়া হয় যে মারামারি শুরু হয়েছে। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছই, তখন ছেলেরা ইতিমধ্যেই মারামারি শুরু করে দিয়েছিল এবং নিজেদের গুরুতর আহত করে দেয়। এই সব ঘটেছে একটি রুটি নিয়ে”। 

গৈরিগঞ্জ সার্কেলের প্রধান অফিসার (সিও) অখিলেশ ভার্মা জানিয়েছেন, পুলিশ মৃতদেহটি তাদের হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget