এক্সপ্লোর

Viswakarma Yojana : বাংলায় চালু হবে 'বিশ্বকর্মা যোজনা'! কী এই প্রকল্প? কী কী সুবিধা পাবেন? জানুন আবেদনের পদ্ধতি

PM Viswakarma Yojana: ভোট প্রচারের এসে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বকর্মা যোজনা আসলে কাদের জন্য? কী কী সুবিধা পাওয়া যাবে ? বিস্তারিত জেনে নিন এই প্রকল্প সম্পর্কে। 

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের এসে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভা থেকে বাংলার মেয়েদের জন্য ১০ গ্যারেন্টি সহ বিশ্বকর্মা যোজনা চালু করার কথা ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, BJP পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেই চালু হবে বিশ্বকর্মা যোজনা। এখন নিশ্চই মনে প্রশ্ন আসছে এই যোজনা আসলে কাদের জন্য? কী কী সুবিধা পাওয়া যাবে ? তবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এর সম্পর্কে। 

বিশ্বকর্মা যোজনা কী এবং কবে চালু হয়েছে ? 

দেশের প্রান্তিক এলাকার যে সমস্ত মানুষজন ট্রাডিশনাল শিল্প কর্মের সঙ্গে জড়িত, তাঁদের কর্মপদ্ধতি এবং জীবনযাপনের মানকে আরও উন্নত, কাজের আধুনিকীকরণ এবং কাজের স্বীকৃতি দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন এই বিশ্বকর্মা  প্রকল্প। দেশের প্রান্তিক মানুষের কাছে সমস্ত উন্নত পরিষেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে শুরু হয়েছিল 'বিশ্বকর্মা যোজনা' প্রকল্প।

পিএম বিশ্বকর্মা যোজনা হল একটি কেন্দ্রীয় প্রকল্প। এটি কেন্দ্রের ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রকের পক্ষ থেকে চালু করা হয়। মূলত কারিগর শ্রেণির মানুষদের সাহায্যের জন্য প্রকল্পটি ভাবা হয়। জমানত মুক্ত ঋণ, দক্ষতার প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি বা সরঞ্জাম, ডিজিটাল লেনদেনের জন্য ইনসেন্টিভ এবং মার্কেট লিঙ্কেজ সাপোর্টের সুবিধা প্রদান করা হবে এই যোজনার মাধ্যমে। যাতে কারিগররা তাঁদের দেশীয় পণ্যকে বিশ্বব্যাপী উন্নত বাজারের প্রতিযোগিতার জন্য তৈরি করে তুলতে পারেন।

কারা আবেদন করতে পারবেন ?

আপনার ১৮ বছর বয়স হলেই এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনি যে শিল্পকর্মের জন্যই আবেদন করবেন, তাতে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে, মোট ১৮ ধরনের কারিগরদের এই সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছেন নৌকা প্রস্তুতকারী, কামার, ছুতোর, স্বর্ণকার, চর্মকার, রাজমিস্ত্রি, নাপিত, ধোপা, কুমোর, মূর্তিশিল্পী, মালাকার, দর্জি, মাছ ধরার জাল যারা প্রস্তুত করেন তাদের মতো পেশার মানুষও অন্তর্ভুক্ত রয়েছেন।

কী কী সুবিধা পাচ্ছেন ?

১. এই স্কিমে নিজের শিল্পকাজের স্কিলকে আরও বৃদ্ধি করার জন্য ১৫ হাজার টাকার টুলকিট দেওয়া হয়। 
২. আপনার কাজের জন্য উন্নতমানের যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়। 
৩. আপনার কাজকে আরও উন্নত করতে ৫-৭ দিনের একটি প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণে প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হয়। ডিজিটাল ও আর্থিক লেনদেন, ব্র্যান্ডিং, বিপণন, ঋণ-সহায়তা-সহ একাধিক জিনিস থাকে এই প্রশিক্ষণে। 
৪. প্রশিক্ষণ শেষ করলে ১৮ মাসের জন্য বিনা সুদে ১ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হয়। 
৫. আপনি যদি ডিজিটাল লেনদেন শুরু করেন, তবে প্রতি লেনদেনর জন্য ১ টাকা করে পাবেন।

কীভাবে আবেদন করবেন?

১. প্রথমে ‘পিএম বিশ্বকর্মা পোর্টালে’ (PM Vishwakarma Portal) গিয়ে ‘হোম’ (Home) অপশনে ক্লিক করুন। 
২. এর পরে ‘হাউ টু রেজিস্ট্রার’ (How to Register) অপশনে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করুন 
৩. এবার আধার দিয়ে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন। 
৪. এরপর রেজিস্ট্রেশন ফর্মের জন্যে আবেদন করুন। 
৫. এবার পিএম বিশ্বকর্মা ডিজিটাল আইডি তৈরি করুন এবং সার্টিফিকেট ডাউনলোড করুন। 
৬. আবেদনের সময় খেয়াল রাখুন এবং নিশ্চিত করুন এই স্কিমের প্রয়োজনীয় সুবিধালাভের আবেদন যাতে নির্ভুল থাকে। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget