এক্সপ্লোর

Waqf Law Case: আপাতত নতুন নিয়োগ নয়, কোনও রদবদলও নয়, ওয়াকফ নিয়ে পরবর্তী শুনানি ৫ মে

Supreme Court: বুধবারই ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রের সলিসটর জেনারেল তুষার মেহতার সঙ্গে  বাদানুবাদ হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার।

নয়াদিল্লি: ওয়াকফ আইন নিয়ে এবার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট। আগামী সাত দিনেের মধ্য়ে কেন্দ্রকে জবাব দিতে হবে। রাজ্য সরকার এবং ওয়াকফ বোর্ডকেও এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে আদালতে। আর তত দিন ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে নতুন কোনও নিয়োগ করা যাবে না। আগামী ৫ মে ওয়াকফ আইন নিয়ে ফের শুনানি রয়েছে শীর্ষ আদালতে। তার আগে, আগামী পাঁচ দিনের মধ্য়ে মামলাকারীদের জবাব চাওয়া হয়েছে। (Waqf Law Case)

বুধবারই ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রের সলিসটর জেনারেল তুষার মেহতার সঙ্গে  বাদানুবাদ হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার। আদালত অন্তর্বর্তী রায় দিতে চাইলেও, আরও একদিন তাদের অবস্থান শোনার জন্য আবেদন জানায় কেন্দ্র। সেই মতো বৃহস্পতিবার শুনানি শুরু হলে জানিয়ে দেয়, পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ডে এবং কাউন্সিলে নতুন কাউকে নিয়োগ করা যাবে না, ইতিমধ্যেই ওয়াকফ হিসেবে বিবেচিত কোনও সম্পত্তির রূপান্তর ঘটানো যাবে না। মুসলিমদের দাতব্য় সম্পত্তি নিয়ে আপাতত কোনও পরিবর্তন ঘটাতে পারবে না সরকার। (Supreme Court)

এদিন শুনানি চলাকালীন তুষার মেহতা আরও এক সপ্তাহ সময় চান। ওই সময়ে ৯ এবং ১৪ নম্বর ধারায় কোনও নিয়োগ হবে না বলে জানান তিনি। ওই ধারাতেই ওয়াকফ কাউন্সিল এবং বোর্ডে মুসলিম সদস্যের সংখ্যা সীমিত রাখা হয়। ২২ জনের মধ্যে একটিতে আটজন এবং ১১ জনের মধ্যে অন্যটিতে চার জন মুসলিম সদস্য রাখার কথা বলা হয়েছে সংশোধিত আইনে, যা নিয়ে একদিন আগেই প্রশ্ন তুলেছিল আদালতে। তাহহলে হিন্দুদের বোর্ডে মুসলিমদের রাখা হবে কি না, জানতে চাওয়া হয় কেন্দ্রের কাছে 

এর আগে, বুধবার ওয়াকফ আইন নিয়ে শুনানি চলাকালীন কেন্দ্রের আইন নিয়ে একাধিক প্রশ্ন তোলে আদালত। ওয়াকফ বোর্ডের ২২ জন সদস্যের মধ্যে মাত্র ৮ জন কেন মুসলিম, প্রশ্ন তোলা হয়। এতে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার সঙ্গে কার্যত বাগযুদ্ধ শুরু হয়ে যায় সলিসিটর জেনারেল তুষার মেহতার। সেই নিরিখে সুপ্রিম কোর্টের বেঞ্চে মামলার শুনানি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মেহতা। এতে প্রধান বিচারপতি বলেন, "বিচারপতির আসনে যখন বসি আমরা, ধর্ম থাকে না আমাদের। আমাদের কাছে সবপক্ষই সমান।"। এর পরই CJI জানতে চান, "তার মানে কি বলতে চাইছেন, হিন্দুদের দাতব্য ট্রাস্টের বোর্ডে মুসলিমদের জায়গা হবে? প্রকাশ্যে বলুন।" প্রধান বিচারপতি আরও বলেন, "২৬ নং ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। এটা সব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য।"

আদালত প্রস্তাব দেয়-

১) আদালতে কোনও সম্পত্তি যদি ওয়াকফ বলে চিহ্নিত হয়ে থাকে, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শুনানি চলাকালীন কোনও মতেই সেটিতে রদবদল ঘটানো যাবে না। সেই সম্পত্তি কোনও ব্যক্তি ওয়াকফ হিসেবে দান করে থাকুন বা ওয়াকফ চুক্তি হয়ে থাকুক, সব ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য।

২) কোনও সম্পত্তি ওয়াকফ না কি সরকারি সম্পত্তি, জেলাশাসকের নির্দেশে তদন্ত চলাকালীন সেই সম্পত্তিকে ওয়াকফ বলে গন্য করা হবে না বলে উল্লেখ রয়েছে আইনে। কিন্তু এখনই সেই নির্দেশ কার্যকর হবে না বলে জানিয়েছে আদালত। 

৩) ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সব সদস্যকে মুসলিম হতে হবে। একমাত্র ব্যতিক্রম Ex Officio members, অর্থাৎ সরকারি আধিকারিক অথবা কোনও পক্ষের প্রতিনিধি হওয়ার দরুণ যাঁরা আপনাআপনিই বোর্ডের সদস্যপদ পান, তাঁদের ক্ষেত্রে ধর্মপরিচয় বাধ্যতামূলক নয়।

আদালত গতকালই অন্তর্বর্তীকালীন রায় দিতে ইচ্ছে প্রকাশ করে। কিন্তু কেন্দ্রের হয়ে বাড়তি সময় চেয়েছিলেন তুষার মেহতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

ভিডিও

Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget