এক্সপ্লোর

Wayanad Landslide: ধসে মৃতের সংখ্যা ১০০ পার, কেরলে গৃহহীন ৪০০ পরিবার, রাজ্যে দুদিনের শোক পালন

Kerala News: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার এবং আহতদের আর্থিক সাহায্য ঘোষণা। ওয়েনাডের পার্বত্য এলাকায় ধস, উদ্ধারে বায়ুসেনার ২টি কপ্টার। 

নয়াদিল্লি: কেরলের ওয়েনাডে প্রবল বৃষ্টিতে ধস, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ওয়েনাডে প্রবল ধসে মৃত প্রায় একশো পার। ধসে আহত হয়েছেন ১২৩। এখনও ধসের নীচে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা। গভীর রাতে ওয়েনাডের মেপ্পাডিতে অন্তত ৩বার ধস হয়। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে। ঘটনায় ৪০০ পরিবার গৃহহীন হয়েছেন। কাল ওয়েনাড যাচ্ছেন রাহুল-প্রিয়ঙ্কা গাঁধী । প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য ঘোষণা। 

লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা: বেশ কয়েকদিন ধরেই লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওয়েনাড। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ৩টে নাগাদ ওয়েনাডের পাহাড়ি এলাকায় প্রথম ধস নামে। ঘণ্টাখানেক পর একাধিক জায়গা থেকে ধস নামার খবর আসতে শুরু করে। ভোরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। একের পর এক গ্রাম জলের তলায়, কোথাও স্বজন হারানোর হাহাকার, তো কোথাও আশ্রয় হারিয়ে দিশেহারা। ঘুমের মধ্যেই শেষ হয়ে যায় শিশু-সহ বহু জীবন। আশ্রয়হীন হয় প্রায় ৪০০ পরিবারটির বেশি পরিবার। উদ্ধারকাজে নামে বায়ুসেনার ২টি কপ্টার। নামানো হয় ভারতীয় নৌসেনার ৩০ জন প্রশিক্ষিত সাঁতারু, ডগ স্কোয়াডকে।

স্থানীয় সূত্রে খবর, ভারী বৃষ্টি ও ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনাডের মেপ্পাডি, মুন্ডাকাই এবং চুরাল মালা এবং নুলপুঝার। এরমধ্যেই দুর্যোগের আশঙ্কা আরও বাড়িয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই পরিস্থিতিতে বুধবারই কেরল যাচ্ছেন রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী। দুর্গতদের সাহায্যের জন্য মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের কাছে আবেদন জানান ওয়েনাডের সাংসদ। এই ভূমিধসের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। কেন্দ্রের তরফে কেরল সরকারকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব মিলিয়ে ৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে।  দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। কেরল সরকারের তরফে ২ দিনের শোক দিবসের ঘোষণা করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে সাহায্যের জন্য ২টি হেল্পলাইন নম্বর চালু করেছে প্রশাসন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kolkata Metro: মেট্রো চড়েন? এই রুটে আরও বাড়ছে পরিষেবা

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget