এক্সপ্লোর

Arjun Singh CID Notice: অর্জুন সিংহ-কে নোটিস সিআইডির

জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে অর্জুন সিংহ-র বিরুদ্ধে।

ব্যারাকপুর: ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহকে তলব করল সিআইডি। জালিয়াতি, প্রতারণার অভিযোগে অর্জুন সিংহকে নোটিস দেওয়া হয়েছে সিআইডির তরফে। ২৫ মে সকাল ১১টায় ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে অর্জুন সিংহ-র বিরুদ্ধে। সাড়ে ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগেই আজ অর্জুন সিংহকে তলব করা হয়েছে। যদিও এ ব্যাপারে এখনও অর্জুন সিংহের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

বৃহস্পতিবার সন্ধেয় রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকরা জগদ্দল মেঘনা মোড়ের মজদুর ভবনে অর্জুন সিংয়ের বাড়ি পৌঁছে যান। তবে সেই সময়ে অর্জুন সিং বাড়িতে ছিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষাও করে সিআইডি-র তদন্তকারী দল। এরপর তাঁর বাড়িতেই নোটিস দিয়ে লাগিয়ে যায় সিআইডি। দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ব্যারাকপুরের BJP সাংসদকে ডাকা হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, আর্থিক দুর্নীতির মামলায় নোটিস দেওয়া হয়েছে অর্জুন সিংহ-র ভাইপোকেও। তাঁকেও ১৫ তারিখ ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছে। 

বছর তিনেক আগে অবৈধভাবে ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে ব্যাঙ্কের বিরুদ্ধে। তদন্ত শুরু হয়। এরপর জানা যায়, ২০১৮র অক্টোবরে দু-‌দফায় কাগজে কলমে সবমিলিয়ে ১৩ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল ভাটপাড়া পুরসভার এক ঠিকাদারকে। কিন্তু সেই টাকা যায় অন্য অ্যাকাউন্টে। এই দুর্নীতিতে নাম জড়ায় ব্যাঙ্কের তৎকালীন সিইও চন্দ্রনাথ ভট্টাচার্যেরও। ঘটনায় এক আধিকারিক-সহ ওই ঠিকাদারকেও গ্রেফতার করা হয়। 

এই  ঘটনাতেই নাম জড়িয়ে ছিল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। তাঁর বিরুদ্ধে ১৩ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফারের অভিযোগ ওঠে। আর এই টাকা ছিল আসলে ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডের। এই ঘটনায় তল্লাশিও চালানো হয় সাংসদের বাড়িতে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন অর্জুন সিংহ।

ঘটনায় ওয়াকিবহাল মহল বলছে নারদকাণ্ডে ফিরহাদদের গ্রেফতারির পাল্টা চাপ হিসেবেই এই পদক্ষেপ তৃণমূলের। যদিও এই বিষয়ে কোনও পক্ষই কোনও মন্তব্য করেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget