এক্সপ্লোর

WB Election 2021 : নজরবন্দির মধ্যেও 'খেলা'! কমিশনকে 'অন্ধ ধৃতরাষ্ট্র' বলে কটাক্ষ অনুব্রতর

গতকাল 'খেলা' হয়েছে বলে দাবি করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি কটাক্ষ করলেন কমিশনকে। নজরবন্দি প্রসঙ্গে বললেন, অন্ধ ধৃতরাষ্ট্রের রুটিন ।

বোলপুর : গতকাল জেলার ১১টি আসনে ভোট চলাকালীন কমিশনের নজরবন্দি থেকেছেন তিনি। তার পরেও 'খেলা' হয়েছে বলে দাবি করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি কটাক্ষ করলেন কমিশনকে। নজরবন্দি প্রসঙ্গে বললেন, অন্ধ ধৃতরাষ্ট্রের রুটিন ।

গতকাল অষ্টম ও শেষ দফার ভোট চলাকালীন কমিশনের নজরবন্দি থেকেছেন অনুব্রত। আগাগোড়া তাঁকে নজরে বন্দি করে রাখে সংশ্লিষ্ট বাহিনী ও কমিশনের দল। এদিকে ভোট ঘিরে গতকাল জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় অশান্তি ছড়ায়। বীরভূমের নানুরে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার গাড়িতে ভাঙচুর, এমনকী তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত, গ্রামবাসীকে ভয় দেখিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে। উত্তেজনা ছড়ায় বোলপুরেও। ধরমপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। তাঁর গাড়ি ভাঙচুর এমনকী বাঁশ নিয়েও তাড়া করা হয়। এবং এসব ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। রাজনৈতিক মহলের বক্তব্য, গতকাল জেলায় ভোট ঘিরে বিভিন্ন প্রান্তে 'খেলা' হয়েছে।

এপ্রসঙ্গে আজ অনুব্রত মণ্ডল বললেন, খেলা হয়েছে। সব সময় খেলায় ল্যাং মেরে ফেলে দেব, ফাউল করে দেব, ঠেলে মাঠের বাইরে ফেলে দেব তা তো হয় না। 

এমন খেলেছেন যে বিজেপির দুই প্রার্থীর গাড়ি ভেঙেছে, কারও মাথা ফেটেছে, এ তো ফাউল প্লে হয়ে গেল ? এবিপি আনন্দের প্রতিনিধির এপ্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, "বিজেপি প্রার্থী নাটকবাজ। এজেন্সি দিয়ে তাক লাগাব, পোস্টার লাগাব তা কি হয়? খেলোয়াড়কে বারো মাস মাঠে প্র্যাকটিস করতে হবে।"

পাশাপাশি এক্সিট পোল দেখে আশাবাদী অনুব্রতর দাবি, ২২০-২৩০টি আসন পাব।  ২ তারিখ ফল দেখবে, অবাক হয়ে যাবে। আরও জানান, সিবিআই (CBI) সাক্ষী নোটিস করেছে, আমি যাব। আর আয়কর বিভাগের ফাইল আমার তৈরি আছে।

এদিকে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত লাভপুর। সাঁইথিয়া ব্লকের আমোদপুরে একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি। স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ, ভোট মিটতেই রাতে তাঁর গাড়ি ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কতীরা। অভিযোগ অস্বীকার করে পাল্টা গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের কর্মীদের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget