এক্সপ্লোর

WB Election 2021 Phase 7: দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, ভোটের মুখে বহিষ্কৃত রানিনগর ব্লক তৃণমূল সভাপতি

দল থেকে বহিষ্কৃত মুর্শিদাবাদের রানিনগরের প্রভাবশালী তৃণমূল নেতা তথা ১ নম্বর ব্লকের সভাপতি আমিনুল হাসান বাপি ।

 

রানিনগর : ভোটের দু'দিন আগে দলীয় প্রার্থী সৌমিক হোসেনের বিরুদ্ধে মন্তব্য। দল থেকে বহিষ্কৃত মুর্শিদাবাদের রানিনগরের প্রভাবশালী তৃণমূল নেতা তথা ১ নম্বর ব্লকের সভাপতি আমিনুল হাসান বাপি । যদিও দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের বক্তব্যেই অনড় রয়েছেন বহিষ্কৃত নেতা। এদিকে ভোটের আগে শাসকদলের এই কোন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। প্রতিবাদী কণ্ঠকে দমানোই শাসক দলের সংস্কৃতি বলে মন্তব্য করেছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস।


আগামীকাল রাজ্যে সপ্তম দফায় ভোট। এই দফায় রানিনগর সহ মুর্শিদাবাদের ১১টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এখানে এবার তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন। ভোটের মাত্র দু’দিন আগে, যখন দলীয় প্রার্থীকে জেতাতে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ার কথা, সেই সময় শুক্রবার দলের নেতার মুখেই দলীয় প্রার্থীর বিরুদ্ধাচারণ করতে শোনা গেল। রানিনগর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি আমিনুল হাসান বাপি বলেন, এলাকার বাসিন্দা ও বুদ্ধিজীবীদের কাছে আমাদের আবেদন, আপনারা ভেবে ভোট দেবেন।

প্রসঙ্গত, রানিনগর এলাকায় সৌমিক-আমিনুল গোষ্ঠীর বিবাদ পরিচিত। এর আগেও এখানে তৃণমূল প্রার্থীর গোষ্ঠীর সঙ্গে আমিনুল গোষ্ঠীর সংঘাতের ঘটনা প্রকাশ্যে এসেছে। তা বলে ভোটের দুদিন আগেও ? এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে জেলা তৃণমূল নেতৃত্বে। 

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান বলেন, ব্লক সভাপতি যে ঘটনা ঘটিয়েছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দলবিরোধী কার্যকলাপের জন্য এখনই তাঁকে সাসপেন্ড করা হচ্ছে। 

এদিকে ভোটের মুখে শাসকদলে এই অন্তর্দ্বন্দ্ব কিছুটা হলেও অ্যাডভান্টেজ দেবে কংগ্রেসকে। তাই শাসকদলকে বিঁধতে ছাড়েনি তারা। দলের তরফে জেলা মুখপাত্র জয়ন্ত দাস বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। আমিনুল হাসান বাপি এখন বুঝতে পারছেন যে দলে তিনি সোনার স্বপ্ন দেখে গিয়েছিলেন সেই দল এখন তাঁর প্রতিবাদী কণ্ঠকে বন্ধ করতে চাইছে। তৃণমূলে প্রতিবাদী কণ্ঠের জায়গা হয় না, সঠিক কথা বলার জায়গা হয় না।

যদিও এতকিছুর পরেও নিজের অবস্থান থেকে পিছু হটতে নারাজ আমিনুল হাসান বাপি। দল তাঁকে বহিষ্কার করেছে, একথা শোনার পর দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget