এক্সপ্লোর

WB Election 2021 news:উত্তরবঙ্গের জন্য বিজেপির  বিশেষ নির্বাচনী ইস্তেহার,  থাকছে নানা চমক

উত্তরবঙ্গের জন্য বিশেষভাবে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি। ইস্তেহারে থাকছে ফোর লেন রাস্তা তৈরি, শিল্প স্থাপন, কর্মসংস্থান, বাংলাদেশের সঙ্গে রেলপথ তৈরির মতো একগুচ্ছ প্রতিশ্রুতি। বিজেপির ইস্তেহার প্রকাশ আসলে নির্বাচনী চমক, কটাক্ষ তৃণমূলের।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের জন্য বিশেষভাবে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি। ইস্তেহারে থাকছে ফোর লেন রাস্তা তৈরি, শিল্প স্থাপন, কর্মসংস্থান, বাংলাদেশের সঙ্গে রেলপথ তৈরির মতো একগুচ্ছ প্রতিশ্রুতি। বিজেপির ইস্তেহার প্রকাশ আসলে নির্বাচনী চমক, কটাক্ষ তৃণমূলের।

২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে তৃণমূল! ২১-এর বিধানসভায় ভোটে সেই ধারা অব্যাহত রাখতে এবার শুধু উত্তরবঙ্গের জন্যই আলাদা ইস্তেহার প্রকাশ করতে চলেছে গেরুয়া শিবির। আর ভোটের মুখে এ নিয়েই এখন তৃণমূল-বিজেপির জোর তরজা! জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, ‘‘ইস্তেহার নিয়েই এবার মানুষের কাছে আমরা যাব, মানুষ সব দেখছে তো, একবার সুযোগ দিক মানুষ, আমরা কি করতে পারি দেখিয়ে দেব ৷’’

জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, ‘‘বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ আসলে নির্বাচনী চমক। সব ভাঁওতাবাজি চলছে বিজেপির, ভোটবাক্সে প্রভাব পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ৷ ’’

বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গের জন্য বিজেপির ইস্তেহারে থাকছে ফোর লেন রাস্তা তৈরি, শিল্পায়ন, কর্মসংস্থান এবং বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগের জন্য নতুন লাইন পাতা-সহ একগুচ্ছ প্রতিশ্রুতি। জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, ‘‘দ্বিতীয় তিস্তা সেতুর ওপারে কয়েকশো বিঘা জমি পড়ে রয়েছে সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, হলদিবাড়ি-চিলাহাটি দিয়ে বাংলাদেশের ট্রেন কেউ কোনওদিন ভেবেছিলেন?  জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে এটা মানুষ ভেবেছিল? সব নরেন্দ্র মোদির জন্যই হয়েছে, মেডিকেল কলেজ ভেবেছিলেন? আগামী দু’মাস পর দেখতে পারবেন উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন।’’

পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, সার্কিট বেঞ্চ থেকে রাস্তা সম্প্রসারণ, রাজ্য সরকারের প্রত্যক্ষ সহযোগিতা না থাকলে কিছুই হত না। জলপাইগুড়ির তৃণমূলের সভাপতি কৃষ্ণকুমার কল্যাণীর মতে, ‘‘ফোর লেনের জমি যদি রাজ্য সরকার না দিত তাহলে ফোর লেন হত? এখনও বহু প্রজেক্টের টাকা সেন্ট্রাল দেয়নি। সব কিছুতেই রাজ্য সরকারের অবদান রয়েছে, মেডিক্যাল কলেজের ডিক্লিয়ারেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের, সার্কিট বেঞ্চও মমতার উদ্যোগে হয়েছে, অস্থায়ী পরিকাঠামো উনি দিয়েছেন, স্থায়ী পরিকাঠামোর জন্য জমি দিয়েছেন। জলপাইগুড়িতে পরিকাঠামো থাকা সত্ত্বেও টি অকশন সেন্টার গড়ে তুলতে পারেননি বিজেপি সাংসদ।’’

উত্তরবঙ্গে মোট বিধানসভা আসন ৫৪টি। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে ৩৭টি আসনেই বিজেপি এগিয়ে। তৃণমূল এগিয়ে ১৩টি আসনে। আর চারটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। এই অবস্থায় আসন্ন বিধানসভা ভোটে উত্তরবঙ্গের আসনগুলিতে জিততে মরিয়া সব পক্ষই।

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget