এক্সপ্লোর

উত্তর ভারতে বইছে তীব্র তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়াতে পারে, 'রেড অ্যালার্ট' জারি

করোনা প্রকোপের সঙ্গেই এবার দেশে তীব্র তাপপ্রবাহে জেরবার মানুষ।

নয়াদিল্লি: করোনা প্রকোপের সঙ্গেই এবার দেশে তীব্র তাপপ্রবাহে জেরবার মানুষ। উত্তর ভারতের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসের ওপর চলে যাওয়ায় দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজস্থানে 'লাল সতর্কতা' জারি করেছে মৌসম ভবন। আবহাওয়া দফতরের সতর্কতা, কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪৭.৫ ডিগ্রিতে পৌঁছতে পারে। রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

চলতি সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

রাজস্থানের বেশিরভাগ অংশে দিনের তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ জিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আবার পঞ্জাব ও হরিয়ানায় মানুষকে তাপপ্রবাহ সহ্য করতে হয়েছে। হরিয়ানার সর্বাধিক তাপমাত্রা ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস পৌঁছয়। সেখানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৪৬.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ভারতের অনেক জায়গায় ২৯-৩০ মে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে তাপপ্রবাহের প্রকোপ থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। আবার, রাজস্থানের স্থানীয় হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, যোধপুর থেকে শুরু করে বিকানের, জয়পুর, আজমেঢ়, ভরতপুর ও কোটায় লু-এর প্রকোপ আরও তীব্র হতে পারে। তবে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই সব এলাকায় হাল্কা বৃষ্টি হতে পারে।

হরিয়ানার হিসারে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ও ভিওয়ানি ও করনালে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি পৌঁছয়। পঞ্জাবের পাতিয়ালায় সর্বোচ্চ ৪৩.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অমৃতসর ও লুধিয়ানায় সর্বাধিক ৪২.৮ ও ৪৩.১ ডিগ্রি তাপমাত্রা পৌঁছয়। উত্তরপ্রদেশের বারাণসী, অযোধ্য়া ও লখনউতে তাপমাত্রার দ্রুত বৃদ্ধি হয়েছে। প্রায় গোটা রাজ্যজুড়ে বইছে লু। পূর্বাভাস, আগামী কয়েকদিন এই পরিবেশ বজায় থাকবে। তবে, পূর্ব উত্তরপ্রদেশের কিছু এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: NIA-র হাতে গ্রেফতার সওকত মোল্লা, তাঁর ছেলে ইমরান মোল্লার কাছেও পৌঁছল নোটিস
NIA-র হাতে গ্রেফতার সওকত মোল্লা, তাঁর ছেলে ইমরান মোল্লার কাছেও পৌঁছল নোটিস
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ
TMC Leader: কলেজ স্ট্রিটে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশাল পুলিশবাহিনী, নাবালিকা ধর্ষণ-সহ একাধিক অভিযোগ
কলেজ স্ট্রিটে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশাল পুলিশবাহিনী, নাবালিকা ধর্ষণ-সহ একাধিক অভিযোগ
Odisha News: ৬ হাজার মাস-মাইনে থেকে ২ কোটির সম্পত্তি ! সরকারি ইঞ্জিনিয়ারের হিসেব বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ
৬ হাজার মাস-মাইনে থেকে ২ কোটির সম্পত্তি ! সরকারি ইঞ্জিনিয়ারের হিসেব বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget