এক্সপ্লোর

Mamata Press Conference: পুজোর আগেই রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানান, ১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিকে নিয়োগ করা হবে ১০ হাজার ৫০০ জনকে। সব মিলিয়ে পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর পর আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।

এর পাশাপাশি তিনি পরিষ্কার জানিয়ে দেন, মেধার ভিত্তিতে স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। কারও কাছে লবি করার প্রয়োজন নেই। আদালতে মামলা চলছিল বলে এতদিন নিয়োগ আটকে ছিল।

প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে এর আগে একাধিক বার রাজ্যকে একহাত নিয়েছে বিভিন্ন বিরোধী দল। ভোটপর্বে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, তৃণমূল সরকার গত নয়-দশ বছরে কোনও শিক্ষক, পার্টটাইমার বা ভোকেশনাল টিচার নিয়োগ করতে পারেনি। বরং পার্শ্বশিক্ষকদের প্রাপ্য বেতন থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি আরও বলেছিলেন, অটলবিহারী বাজপেয়ীর জমানায় সর্বশিক্ষা অভিযান চালু হওয়ার পর পার্শ্বশিক্ষক পদ তৈরি হয়। প্রাথমিক পর্যায়ে পার্শ্বশিক্ষকদের জন্য কেন্দ্রীয় বেতন ১২-১৫ হাজার টাকা। হাইস্কুলে পার্শ্বশিক্ষকদের বেতন ২৫ হাজার টাকা। কিন্তু এই টাকা পার্শ্বশিক্ষকদের দেওয়া হচ্ছে না। কাটমানি খাওয়া হচ্ছে, টাকা সরানো হচ্ছে। সবাইকে যৎসামান্য বেতন দেওয়া হচ্ছে। সবমিলিয়ে তৃণমূল আমলে সর্বস্তরে অব্যবস্থার অভিযোগ করেন তিনি।

যদিও বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতা দখল করেছে তৃণমূল। এর পর থেকেই একের পর এক ভোট প্রতিশ্রুতি পূরণের পদক্ষেপ নিচ্ছে তৃণমূল সরকার। আজ নতুন করে মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, মোট ৩২ হাজার জন চাকরি পাবেন। এতে সুবিধা হবে।

তবে শিক্ষক নিয়োগ নিয়ে যাতে কোনও অনিয়মের অভিযোগ না ওঠে তাই গোড়াতেই সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। মেধার ভিত্তিতেই নিয়োগ করা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ
ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ
Swarup Biswas Arrested: 'অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাস... সবকটা চোর', স্বরূপ গ্রেফতার হতেই নিউ আলিপুর থানার সামনে আমজনতার ক্ষোভের বিস্ফোরণ
'অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাস... সবকটা চোর', স্বরূপ গ্রেফতার হতেই নিউ আলিপুর থানার সামনে আমজনতার ক্ষোভের বিস্ফোরণ
West Bengal News Today Live Updates: গ্রেফতার স্বরূপ বিশ্বাস, মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগ অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে
গ্রেফতার স্বরূপ বিশ্বাস, মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগ অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে
CM Suvendu Adhikari: সরকারি হাসপাতালগুলি থেকে দালালরাজের শিকড় উপড়ে ফেলতে হবে, ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
সরকারি হাসপাতালগুলি থেকে দালালরাজের শিকড় উপড়ে ফেলতে হবে, ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget