এক্সপ্লোর

India On Iran War : যুদ্ধ পরিস্থিতি নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের ! রাজ্যসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য জয়শঙ্করের

Middle East Crisis : বিদেশমন্ত্রী S Jaishankar বলেন, ভারত শুরু থেকেই সব পক্ষকে সংযম দেখানোর কথা বলে এসেছে

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় (West Asia Conflict) ক্রমেই জটিল হয়ে উঠছে যুদ্ধ পরিস্থিতি। এই প্রেক্ষিতে সোমবার রাজ্যসভায় বড় বিবৃতি দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)। তিনি বলেন, পশ্ম এশিয়ার  বর্তমান পরিস্থিতি শুধু ওই অঞ্চল নয়, গোটা বিশ্বের জন্যই উদ্বেগের কারণ। জয়শঙ্কর  জানান,  সংঘাতের শুরু গত ২৮ ফেব্রুয়ারি থেকে।  মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর ইরান (Iran Conflict) পাল্টা আক্রমণ চালায়। এর ফলে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিদেশমন্ত্রী বলেন, ভারত শুরু থেকেই সব পক্ষকে সংযম দেখানোর কথা বলে এসেছে এবং সমস্যার সমাধানে সংলাপ ও কূটনীতির (Dialogue and Diplomacy) পথেই এগোনোর উপর জোর দিয়েছে।

CCS বৈঠকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি পর্যালোচনা

জয়শঙ্কর রাজ্যসভায় জানান, গত ১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS Meeting) বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ইরানের উপর হামলা, পরবর্তী সামরিক পরিস্থিতি এবং তার সম্ভাব্য আন্তর্জাতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা (Regional Security), জ্বালানি সরবরাহ (Energy Security) এবং ভারতের অর্থনীতির উপর সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।

দেশগুলিতে ১ কোটির বেশি ভারতীয়

বিদেশমন্ত্রী জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উপসাগরীয় দেশগুলিতে (Gulf Countries) প্রায় ১ কোটি ভারতীয় নাগরিক বসবাস ও কাজ করেন। এছাড়াও ইরানসহ বিভিন্ন দেশে বহু ভারতীয় ছাত্রছাত্রী ও চাকুরিজীবী রয়েছেন। ভারত সরকার ইতিমধ্যে ওই অঞ্চলে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে এবং বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের মাধ্যমে জরুরি হেল্পলাইন চালু করা হয়েছে। 

সরবরাহ শৃঙ্খলে বড় ধাক্কার আশঙ্কা

জয়শঙ্কর বলেন, সংঘর্ষের ফলে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে (Global Supply Chain) বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। তিনি জানান, মার্চেন্ট নেভির (Merchant Navy) একাধিক জাহাজে হামলার ফলে ইতিমধ্যেই প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক সমুদ্রপথে এই ধরনের হামলা ভারতের জন্য বিশেষ উদ্বেগের কারণ।

ইরান ও ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ

পরিস্থিতি সামাল দিতে ভারত কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি (Abbas Araghchi) এবং ইজরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই আলোচনায় তিনি সংঘাত কমানোর জন্য সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দেন। ভারত সবসময়ই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে এবং সংঘাত দ্রুত থামানোর আহ্বান জানিয়েছে।

ভারতের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপর প্রভাব

পশ্চিম এশিয়া অঞ্চল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের জ্বালানি চাহিদার বড় অংশই ওই অঞ্চল থেকে আসে। ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলের দাম (Crude Oil Price) বৃদ্ধি এবং বৈদেশিক বাণিজ্যে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী কূটনৈতিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget