এক্সপ্লোর

WB Election: ভোটবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ! কী কী কর্মসূচি ?

West Bengal Assembly Election: আজ বঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তৃতীয় তালিকা প্রকাশ, প্রচার কৌশল ও বঙ্গ বিজেপির ইস্তেহার নিয়ে আলোচনা হতে পারে।

ভোটের দামামা বাজতেই জোর কদমে শুরু ভোটের প্রস্তুতি। জনসংযোগ থেকে দেওয়াল লিখন, ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। এই লড়াইকে আরও এগিয়ে নিয়ে যেতে আজ বঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

ভোট প্রস্তুতি শুরু হয়ে গেলেও এখনও বহু জেলায় প্রার্থী তালিকা নিয়ে অশান্তি অব্যাহত। তৃণমূলের পাশাপাশি বিজেপিতেও দেখা যাচ্ছে একই চিত্র। আর এর মাঝে দুই দিনের বঙ্গ সফরে আসছেন নিতিন নবীন। বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর বাংলায় এসেছিলেন তিনি। কিন্তু নির্বাচন ঘোষণার পর এই প্রথম তাঁর বঙ্গ সফর। সূত্রের খবর, আজ রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকও করবেন তিনি। 

নিউটাউনের হোটেলে মঙ্গলবার কোর কমিটির বৈঠকে থাকবেন তিনি। জানা যাচ্ছে, প্রার্থী তালিকা নিয়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, তা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি তৃতীয় তালিকা প্রকাশ, প্রচার কৌশল ও বঙ্গ বিজেপির ইস্তেহার নিয়েও আলোচনা হতে পারে। জানা যাচ্ছে, মঙ্গলবারের কোর কমিটির বৈঠকে প্রচার নিয়ে এক রণকৌশল তৈরি করবেন তিনি। অমিত শাহ, নিতিন নবীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথকে নিয়ে যে প্রচার হবে, অর্থাৎ কোন প্রার্থীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া হবে, কোন প্রার্থীর জন্য অমিত শাহকে দেওয়া হবে, কোন প্রার্থীর সঙ্গে আদিত্যনাথকে দেওয়া হবে, তা নিয়ে ভাবনাচিন্তা হতে পারে। পাশাপাশি, রোড-শো ও জনসভা নিয়েও আলোচনা হতে পারে। সুতরাং, নিতিন নবীনের বৈঠকের পর বিজেপির ভোট প্রচার যে আরও বড় মাত্রা নেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 

সূত্রের খবর, ২৬ মার্চ বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দক্ষিণবঙ্গে সভা করবেন তিনি। তারপর আসানসোলে বা নদিয়াতে সভা করবেন মোদি। বিজেপি সূত্রে খবর, রামনবমীর পর পশ্চিমবঙ্গে ১৪টি জনসভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল হবে প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। ইতিমধ্যেই ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে ভারতীয় জনতা পার্টির। কিছু কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা বাকি সিপিএম-এর। তৃণমূল ২৯১ টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget