এক্সপ্লোর

TMC Manifesto : "বেকার ভাতা হিসেবে নয়..." কেন দেওয়া হচ্ছে যুব-সাথীর টাকা ? কতদিন দেওয়া হবে ? কী জানালেন মমতা

West Bengal Election: ইস্তাহার ঘোষণার মাঝে লক্ষ্মীর ভাণ্ডার ও যুব সাথী নিয়ে বড় মন্তব্য মমতার। কতদিন এই যুব সাথী প্রকল্পের টাকা দেওয়া হবে, তা নিয়েও স্পষ্ট জানিয়ে দেন।

কলকাতা: ভোটের দামামা বাজতেই জোর কদমে শুরু হয়ে গেছে ভোটের প্রস্তুতি। প্রকাশিত হচ্ছে প্রার্থী তালিকা। শুরু হয়েছে ভোট প্রচার। আর এর মাঝেই প্রকাশিত হয়ে গেল তৃণমূলের ইস্তাহার। প্রত্যেকের বাড়িতে জল, পাকা বাড়ি, বিধবা ভাতা এই সমস্ত ঘোষণার মাঝে লক্ষ্মীর ভাণ্ডার ও যুব সাথী নিয়ে বড় মন্তব্য করলেন তিনি। কতদিন এই যুব সাথী প্রকল্পের টাকা দেওয়া হবে, তা নিয়েও স্পষ্ট জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবার ইস্তাহার প্রকাশ করার সময়, বেকার ভাতা কেন দেওয়া হচ্ছে? কতদিন দেওয়া হবে? এই বিষয়ে সমস্তকিছু স্পষ্ট করে জানানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '' আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুব সাথী নিয়ে ভেবেছি। প্রায় এক কোটি যুবকদের, অর্থাৎ যাদের বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে, তাদের ১৫০০ করে দিচ্ছি। তবে এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা, যতদিন না সে চাকরি পাচ্ছে। তার মধ্যেই সে কর্মসংস্থান পেয়ে যাবে।''

তিনি আরও জানান, ''ইতিমধ্যে আমরা দুই কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। কিন্তু মোদি সরকার বলেছিল প্রতিবছর দুই কোটি চাকরি দেবে। কিন্তু জাতীয় গড় অনুযায়ী ভারতে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে। আর বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। পাশাপাশি বাংলার ১ কোটি ৭৫ লক্ষ মানুষকে আমরা দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি।''

স্কলারশিপ পেলে যবসাথী বন্ধ ?

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ''যারা স্কলারশিপ পায় পাক, কোনও অসুবিধা নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনও সম্পর্ক নেই। কারণ আমাদের অনেক স্কলারশিপ সহ ১০০ টার বেশি সামাজিক প্রকল্প আছে, সেটা পাবেই। তবে যুব সাথীর টাকা পাবে সকলে।''

যুব সাথীর পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় আপডেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, যারা এই প্রকল্পে টাকা পাচ্ছেন তাঁরা সারাজীবন এই টাকা পাবেন। তিনি বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার আমরা বৃদ্ধি করেছি। এবং বলে দিয়েছি, সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এখন সাধারণ মহিলারা পাচ্ছেন দেড় হাজার। মানে, বছরে ১৮ হাজার টাকা। আর তফসিলি জাতি এবং আদিবাসীদের জন্য ১৭০০ টাকা অর্থাৎ বার্ষিক ২০ হাজার ৪০০ টাকা।" তিনি এই বিষয়ে নাম না করে বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, "যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে, কিন্তু পরে করবে না। কিন্তু, আমরা করে দেখিয়েছি।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget