এক্সপ্লোর

Corona Guideline: করোনা আবহে বরানগরে দুপুর দুটোর পর বন্ধ থাকবে বাজার-দোকান

গতকাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা ও বরানগর পুরসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বরানগরে বাজার ও দোকানপাট খোলা থাকবে।

উত্তর ২৪ পরগনা:  রাজ্যে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। কলকাতার সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাও আক্রান্তদের তালিকার শীর্ষে রয়েছে। এই   করোনাজনিত পরিস্থিতির জেরে  উত্তর ২৪ পরগনার বরানগরে নির্দিষ্ট সময়ের পর বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।  গতকাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা ও বরানগর পুরসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বরানগরে বাজার ও দোকানপাট খোলা থাকবে। তারপর আর বাজার, দোকান খোলা রাখা যাবে না।এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতিমধ্যেই মাইকে করে প্রচার শুরু করেছে কর্তৃপক্ষ।

অর্থাৎ, করোনার দ্বিতীয় ঢেউ-এর মোকাবিলায় ফিরে এল প্রথমবারের নিয়ন্ত্রণ। সংক্রমণ মোকাবিলায়, বরানগরে মঙ্গলবার থেকে শুরু হল আংশিক লকডাউন। 

করোনা সংক্রমণ ও মৃত্যুতে কলকাতার পরই, রাজ্যে দ্বিতীয়স্থানে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের, সোমবারের বুলেটিন অনুযায়ী, একদিনে, এই জেলায় করোনা আক্রান্ত ৩ হাজার ৪২৫। মৃত্যু হয়েছে ১১ জনের।  জেলায় মোট সংক্রমণ দেড় লক্ষ পেরিয়ে এবার দুই লক্ষের পথে। মৃত্যু মিছিলও আড়াই হাজার পেরিয়ে গেছে। 

এই পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানতে সোমবার রাতে, বৈঠকে বসে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা, বরানগর পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।  

বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বরানগরে বাজার ও সংলগ্ন এলাকায় আংশিক নিয়ন্ত্রণ চলবে। এদিন বরানগরের একাধিক বাজারে প্রচার করে পুলিশ ও পুরসভার কর্মীরা। প্রচারের মাঝেও দেখা যায় অসচেতনতার ছবি।বাজারে হাতে-হাতে টাকা-পয়সার লেনদেন। গা ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা। বাজারে অনেকেরই মুখে নেই মাস্ক..কারও আবার থুতনিতে। কাউকে পাকড়াও করে পুলিশ... কাউকে আবার মাস্ক দেওয়া হয়।

উল্লেখ্য,  দৈনিক সংক্রমণ থেকে দৈনিক মৃত্যু।করোনায় ভয়ঙ্কর রেকর্ড গড়ে চলেছে ভারত।বাংলাতেও পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড ৬৮ জনের প্রাণ কেড়েছে করোনা। একদিনে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৯২!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget