এক্সপ্লোর

WB Corona : রাজ্যে স্কুল খোলার দিনই বাড়ল চিন্তা, ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ

WB Corona Update: রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উঃ ২৪ পরগনা।

কলকাতা : ফের কিছুটা বাড়ল চিন্তা। রাজ্যের দৈনিক করোনা (Corona) সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৮১৯ জন। আর এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১৪ জনের। সোমবারের বুলেটিন অনুযায়ী, সংখ্যাটা ছিল ৭৮২। যদিও তার আগের দিন আবার দৈনিক সংক্রমণ পৌঁছেছিল ৮৭৫ জন। এদিকে, গতকাল করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছিল ৫ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮২৫ জন।

দীর্ঘ বছর দেড়েক বন্ধ থাকার পরে মঙ্গলবার থেকেই রাজ্যে ফের খুলেছে স্কুল-কলেজ। যাবতীয় করোনাবিধি মেনে জেলায় জেলায় খুলেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আর স্কুল-কলেজ খোলার দিনেই ফের সংক্রমণের ঊর্ধ্বগতি কিছুটা চিন্তা বাড়াচ্ছে। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উঃ ২৪ পরগনা। কলকাতায় (Kolkata) একদিনে করোনায় ২৩১জন আক্রান্ত হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে। উঃ ২৪ পরগনায় ৫জনের মৃত্যু, ১২৯জন সংক্রমিত। চিন্তা রয়েছে হাওড়া ও হুগলি নিয়েও। গত ২৪ ঘণ্টায় হাওড়ায় নতুন করে করোনা সংক্রমিত ৭১ জন, হুগলিতে সংখ্যাটা ৭৮ জন। পূর্ব মেদিনীপুরে করোনায় ২ জনের মৃত্যু, ১১ জন সংক্রমিত। 

রাজ্যের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ১১৫টি। যার মধ্যে ৮১৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ২ দশমিক ২১ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ৭৫৩ জন। হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৮০ জন। আর সেফ হোমে রয়েছেন ১৯৪ জন। আর এদিকে এদিন পর্যন্ত রাজ্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ৬ লাখ ৬০ হাজার ২৮৭টি।

আরও পড়ুন- রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget