এক্সপ্লোর

WB Corona Cases: একদিনে ফের রেকর্ড সংক্রমণ, ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা প্রায় ১৮ হাজার

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯২১৬ জন। মৃত্যু ১১২ জনের।

কলকাতা: রাজ্যে বেলাগাম করোনা, দৈনিক সংক্রমণে ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৯২১৬। মৃত্যু হয়েছে ১১২ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৮০ জন। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯১৫ জন, মৃত ২৮ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯৫৭ জন, মৃত ৩৩ জন।

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৩৫ হাজার ৬৬।  একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩২৪। মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ২৪ হাজার ৯৮। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৬ জনের। সুস্থতার হার ৮৫. ৭৩ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৬১ হাজার ৬৮০ জন। বুলেটিন অনুযায়ী, ৬৪ হাজার ৫৫১ নমুনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়। 

এদিকে রাজ্যে ‘চিকিৎসায় গাফিলতি’ করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর অভিযোগ থেকে একাকী বৃদ্ধার মৃত্যু ঘটনা সামনে এসেছে। সিউড়ি হাসপাতালে ‘চিকিৎসায় গাফিলতি’তে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠল। দু’ঘণ্টা পর দিলেও সঠিক মাত্রায় অক্সিজেন না দেওয়ার অভিযোগ। পরিবারের অভিযোগ, ফের করোনা পরীক্ষার জন্য খুলে নেওয়া হয় অক্সিজেন। অবস্থা সঙ্কটজনক হওয়া সত্ত্বেও আসেননি ডাক্তার-নার্স। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ মৃতার পরিবারের। হাসপাতাল সুপারের কাছে রিপোর্ট তলব সিএমওএইচের।

হুগলির চুঁচুড়ায় এক করোনা রোগী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু।  ওই মহিলা একাই থাকতেন বাড়িতে। তাঁর ছেলে-বউমা থাকেন শহরের অন্য প্রান্তে।  কয়েকদিন আগে ওই বৃদ্ধা করোনা আক্রান্ত হন।  তাঁর ছেলে-বউমাও করোনা আক্রান্ত। গতকাল সকাল থেকে তাঁর আত্মীয়রা ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। শেষ পর্যন্ত তাঁর ছেলে  খবর দেন একটি স্বেচ্ছাসেবী সংস্থায়।  সেই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা গিয়ে দেখেন, মহিলা বিছানায় কাতরাচ্ছেন। দরজা ভেতর থেকে বন্ধ। টিভি চলছে। তাঁরা ওই বৃদ্ধার ছেলেকে বাড়ির দরজা বন্ধ বলে জানান।  ছেলের অনুমতি পাওয়ার পর তাঁরা ওই  বৃদ্ধাকে দরজা ভেঙে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget