এক্সপ্লোর

WB Election 2021: পাহাড়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যকে তোপ দিলীপের

বিমলপন্থীদের বিক্ষোভের মুখে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই এবার পাহাড়ে শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে রাজ্য সরকারকে দুষলেন দিলীপ ঘোষ। বুধবার বিজেপির রাজ্য সভাপতি ট্যুইটারে লেখেন, আগে সুশিক্ষার জন্য সুনাম ছিল দার্জিলিং, কালিম্পং-এর।

সনৎ ঝা, দার্জিলিং: মঙ্গলবারই পাহাড়ে গুরুংপন্থী মোর্চা সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ! দেখানো হয় কালো পতাকা! গো ব্যাক স্লোগান ওঠে বিজেপির রাজ্য সভাপতিকে ঘিরে। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাত ধরেছেন বিমল গুরুং।

বিমলপন্থীদের বিক্ষোভের মুখে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই এবার পাহাড়ে শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে রাজ্য সরকারকে দুষলেন দিলীপ ঘোষ। বুধবার বিজেপির রাজ্য সভাপতি ট্যুইটারে লেখেন, আগে সুশিক্ষার জন্য সুনাম ছিল দার্জিলিং, কালিম্পং-এর। কলকাতা থেকে শুরু করে বাংলার বাইরের লোকেরাও তাঁদের সন্তানদের পড়াশুনোর জন্য এখানে পাঠাতেন। কিন্তু এখন সেই পড়াশুনো বন্ধ হয়ে গেছে। এখানের মতোই অবস্থা গোটা বাংলার। পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। পাল্টা গত দশবছরে পাহাড়ে শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তার রিপোর্ট কার্ড তুলে ধরেছেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব।

পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, ‘‘উনি কিছু জানেন না, পাহাড়ের সব স্কুলই স্বমহিমায় আছে, শুধু তাই নয়, রাজ্য সরকার এই ১০ বছরে পাহাড়ে বিশ্ববিদ্যালয় করেছে, উপাচার্য নিয়োগ, প্রেসিডেন্সির ক্যাম্পাস হয়েছে, সরকারি কলেজ হয়েছে , পরিকাঠামো বেড়েছে, কেন্দ্র কিছুই করেনি, চা গবেষণা কেন্দ্র আজও হয়নি। নিজেরা কিছু করেনি। অকল্পনীয় উন্নতি হয়েছে ৷’’

দিলীপ ঘোষের অভিযোগের প্রেক্ষিতে কী বলছেন পাহাড়ের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। রামকৃষ্ণ শিক্ষা পরিষদ বয়েজ স্কুলের প্রধান শিক্ষক মিলন তামাঙ্গ বলেন, ‘‘দিলীপ ঘোষ কী বলেছে সেই বিষয়ে মন্তব্য করব না, আন্দোলনের জন্য ক্ষতিগ্রস্থ হলেও এখন ঠিক হয়ে গেছে, পরিকাঠামো বেড়েছে, পাহাড়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক ৷’’

বিমলপন্থীদের প্রতি তীব্র ক্ষোভ থাকলেও বিনয়পন্থীদের গলাতেও স্পষ্ট বিজেপি-বিরুদ্ধ সুর। বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার মুখপাত্র কেশব রাজ পোখরেল জানান, ‘‘দিলীপ ঘোষ বলার জন্যই আছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ হয়নি, তিনটে এমপি দিয়েছি, কিছু করার কথা ভাবেনি, পাহাড়ে বিজেপির কোনও গুরুত্ব নেই ৷’’

এই পাহাড়েই গত লোকসভা ভোটের আগে গেরুয়া ঝড়ে ধরাশায়ী হয়েছে তৃণমূল। বিধানসভা ভোটের মুখে এই ক্ষোভ কি তবে হাওয়া বদলের অশনি সঙ্কেত? প্রশ্ন রাজনৈতিক মহলের।

 

সেরা শিরোনাম

Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget