এক্সপ্লোর

WB Election 2021 News: লক্ষ্য নির্বাচন, জনসংযোগের হাতিয়ার নাচ-গান

ভোট বড় বালাই! তাই জনতা জনার্দনের মন জয় করতে বাদ যাচ্ছে না কিছুই ! রবিবার হাওড়ার বাগনানের রথতলায় একটি গণবিবাহের অনুষ্ঠানে যান রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

সুনীত হালদার, হাওড়া: ভোটের মুখে জনসংযোগে নাচে-গানে মেতে উঠেছেন রাজনীতিকরা। হাওড়ার বাগনানে গণবিবাহের অনুষ্ঠানে গান গাইলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। উত্তর ২৪ পরগনার অশোকনগরে মতুয়াদের তালে নাচে মাতলেন তৃণমূল বিধায়ক। শাসক-বিরোধীর নাচ-গান নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

ভোট বড় বালাই! তাই জনতা জনার্দনের মন জয় করতে বাদ যাচ্ছে না কিছুই ! রবিবার হাওড়ার বাগনানের রথতলায় একটি গণবিবাহের অনুষ্ঠানে যান রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। সেখানেই মাইক হাতে গান গাইতে শুরু করেন তিনি। চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে গিয়ে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, তাদের অনুকরণ করছে বিজেপি।  

বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন জানান, ‘‘বিজেপি অনুকরণ করছে, এতে লাভ হবে , মানুষ ঠিক করে নিয়েছে, মু‍খ্যমন্ত্রীর প্রকল্পকে নিজেদের নামে চালায়, এভাবে মমতা হওয়া যায় না, ভোটের মুখে রাজনীতি ৷’’ পাল্টা বিজেপির হাওড়া গ্রামীন সভাপতি প্রত্যুষ মণ্ডল জানান, ‘‘তৃণমূলরা বিজেপি আতঙ্কে ভুগছে, এটা আমাদের সৌভাগ্য যে উনি এসেছিলেন, এর মধ্যে রাজনীতি নেই, অনুকরণ নেই ৷’’

হাওড়ায় বিজেপির শীর্ষ নেতা যখন গানে মশগুল, তখন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে মতুয়াদের অনুষ্ঠানে নাচের তালে মাতলেন তৃণমূল বিধায়ক। রবিবার অশোকনগরের কল্যাণগড়ের আশ্রাফাবাদে মতুয়াদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ধীমান রায়। সেখানেই মতুয়াদের তালে দুহাত তুলে নাচতে দেখা যায় তৃণমূল বিধায়ককে।

ভিডিও প্রকাশ্যে আসতেই মূহুর্তে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, আগামী ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই মতুয়া ভোট টানতে মরিয়া হয়ে এসব করছে তৃণমূল।  অশোক বিধানসভার বিজেপি আহ্বায়ক স্বপন দে বলেন, ‘‘১১ তারিখ অমিত শাহ আসছে তার আগে চমক দেওয়ার চেষ্টা, মতুয়ারা বিজেপির সঙ্গেই আছে ৷’’

অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায় বলেন, মতুয়াদের সঙ্গে অনেকদিন ধরে আছি, মমতার সঙ্গে বড়মার খুব ভালো সম্পর্ক ছিল, নাড্ডা কি বললেন যায় আসে না, মতুয়ারা আমাদের সঙ্গে আছে ৷ কখনও মতুয়া, আদিবাসী বা কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ, কখনও আবার জনসংযোগের হাতিয়ার গণবিবাহের আসর। ভোটের মুখে জনগণের দরবারে পয়েন্ট বাড়াতে মরিয়া শাসক-বিরোধী দুপক্ষই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News : রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Food safety Raid : কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget