এক্সপ্লোর

মাতাতেন মাঠ, এবার ভোটের ময়দানে, কী ডায়েট মেনে চলছেন মনোজ

সারা দিন রোদে গরমে হাওড়ার অলিগলি চষে বেড়াচ্ছেন৷ খেলোয়াড় জীবনে নির্দিষ্ট অনুশাসনের মধ্যে শরীর এবং খাদ্যাভ্যাস চর্চা করে এসেছেন। এবারে ভোটের ময়দানেও মনোজ তিওয়ারির ভরসা ব্যালেন্সড ডায়েট।

সঞ্চয়ন মিত্র, হাওড়া: খালি পেটে লড়াই হয় না। তা সে খেলার মাঠেই হোক কী রাজনীতির মাঠে। তাই মাঠ বদলালেও খাবারের পাত নিয়ে আগের মতোই সচেতন মনোজ তিওয়ারি। তাঁর ডায়েটে ব্যালেন্স মাস্ট। দেখে নেওয়া যাক শিবপুরের তারকা তৃণমূল প্রার্থীর পাওয়ার মিল।

বাইশ গজের লড়াইয়ে পাওয়ার প্লের জন্য বিখ্যাত ছিলেন মনোজ তিওয়ারি। তাঁর প্রত্যেক শটেই যেন তাঁর ফিটনেসের প্রতিফলন! জাতীয় ক্রিকেট দলের হয়ে একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টিতে অংশ নেওয়া বাংলার মনোজ তিওয়ারি এই প্রথম রাজনীতির ঘূর্ণি পিচে ব্যাট করতে নেমেছেন। হাওড়ার ভূমিপুত্র। রঞ্জি ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দেওয়া মনোজ তিওয়ারিকে এবার শিবপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত। সারা দিন রোদে গরমে হাওড়ার অলিগলি চষে বেড়াচ্ছেন৷ খেলোয়াড় জীবনে নির্দিষ্ট অনুশাসনের মধ্যে শরীর এবং খাদ্যাভ্যাস চর্চা করে এসেছেন। নতুন ইনিংসে কি তা সম্ভব হচ্ছে? 

শিবপুরের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি বলেন, ‘‘প্রোটিন কার্বোহাইড্রেডের ব্যালান্সে নজর রাখতে হয়। এখন অতটা মানা হচ্ছে না ৷’’ প্রচার আর কর্মিসভার ফাঁকে কখনও পার্টি অফিসে, আবার কখনও তৃণমূল কর্মীদের বাড়িতে সেরে নিচ্ছেন মধ্যাহ্নভোজ। আমিষ নিরামিষের বাদ-বিচার নেই। সবই খান। লাঞ্চে তাঁর মেনুতে থাকে ভাত ডাল বেগুন ভাজা রুটি পনিরের তরকারি ৷

পুষ্টিবিদদের মতে, এ হল ব্যালান্সড ডায়েট। ভাত ও রুটিতে রয়েছে একইরকম কার্বোহাইড্রেট এবং ক্যালোরি। ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা শরীরে শক্তির জোগান দেয়। রুটি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, প্রোটিন এবং ক্যালসিয়ামের মতো বেশিরভাগ খনিজে সমৃদ্ধ। ডালও পুষ্টির পাওয়ার প্যাক। প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট, ভিটামিন, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কী নেই ৷

পনিরে থাকা ক্যালসিয়াম আর ভিটামিন ডি শরীরকে মজবুত করে ৷ বেগুনে আবার ক্যালরি কাউন্ট কম। ফাইবার ও জলীয় ভাগ বেশি থাকায় ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ৷ ক্রিকেটে মাটি কামড়ে মাঠে পড়ে থাকার অভ্যেস ছিল। ভোটপ্রচারে রোদগরম অতটা অসহ্য না লাগলেও, বদলে গিয়েছে বডিক্লক। ক্রিকেটার রাজনীতিক তাই ভরসা রাখছেন জল আর ওআরএস-এ। মনোজ জানান, ‘‘বেশি করে জল খাচ্ছি। আপাতত এই ছোটাছুটির জন্য জল এবং ওআরএসের দিকে বেশি নজর৷’’

মিষ্টি খেতে ভালবাসেন। কিন্তু রুটিন বদলে যাওয়ায় আপাতত তাতে ছেদ। গুছিয়ে খাওয়ার ব্যাপার তাহলে ভোটপর্বে বন্ধ? আর এখানেই ট্রিকি শট খেলে দিলেন বাংলার ক্রিকেটার। জানালেন, রাতে বাড়ি ফিরে বউয়ের হাতের রান্না মাস্ট ৷

রাতের খাওয়া সেরে ভাল করে ঘুম। আবার তো সকাল থেকে শুরু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janata Party : NEET-কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবিতে কর্মসূচি, তার আগে সমর্থকদের উদ্দেশে বার্তা CJP প্রতিষ্ঠাতার
NEET-কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবিতে কর্মসূচি, তার আগে সমর্থকদের উদ্দেশে বার্তা CJP প্রতিষ্ঠাতার
ABP Ananda Top 10, 5 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Swarup Biswas: 'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ
ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget