এক্সপ্লোর

WB Election 2021: 'অমিত শাহকে Omit করুন,' ব্যানার নামখানায়

কোচবিহারের পর নামখানা ৷ ঠিক এক সপ্তাহ পর, অমিত শাহর সভার আগে ফের মোদি সরকারের বিরুদ্ধে পড়ল ব্যানার। কোচবিহারে অমিত শাহর বিরুদ্ধে ফ্লেক্স-ব্যানার কারা দিয়েছিল, তার কোনও উল্লেখ ছিল না। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে বিজেপির পঞ্চম রথযাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অরিত্রিক ভট্টাচার্য ও জয়দীপ হালদার নামখানা: কোচবিহারের এবার পর নামখানা। অমিত শাহর সভার আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। সভাস্থলের কাছেই ‘Omit অমিত শাহ’ বলে ব্যানার টাঙাল এসএফআই। শুধু তাই নয়, রাস্তায় চক দিয়েও লিখেছে এসএফআই। এভাবে বিজেপিকে দমানো যাবে না, পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির।

কোচবিহারের পর নামখানা ৷ ঠিক এক সপ্তাহ পর, অমিত শাহর সভার আগে ফের মোদি সরকারের বিরুদ্ধে পড়ল ব্যানার। কোচবিহারে অমিত শাহর বিরুদ্ধে ফ্লেক্স-ব্যানার কারা দিয়েছিল, তার কোনও উল্লেখ ছিল না। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে বিজেপির পঞ্চম রথযাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সভার আগেই এলাকায় এই ব্যানারগুলি টাঙিয়ে দেয় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। শুধু ব্যানার নয়, রাস্তাতেও চক দিয়ে লেখা হয়, কোথায় গেল ২ কোটি চাকরির প্রতিশ্রুতি? সরাসরি নিশানা করা হয় অমিত শাহকেও।

সিপিএমের কাকদ্বীপ লোকাল কমিটির সম্পাদক মৃত্যেন্দু ভুঁইয়া বলেন, ‘‘আমরা প্রতিবাদ করেছি, চাকরির দাবি করেছি, আমরা তো কালো পতাকা দেখায়নি, এতে অন্যায় দেখছি না ৷’’ বিজেপি অবশ্য বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামাপদ হালদার বলেন, ‘‘বিভিন্ন সময়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বাধা দেওয়ার চেষ্টা হয়, এভাবে আমাদের দমানো যাবে না, মানুষ আমাদের পাশে ৷’’

গত লোকসভা ভোটে কোচবিহার আসনটিতে জিতেছিল বিজেপি। কিন্তু, সেখানেই গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগে ফ্লেক্স পড়ে। এবার তার পুনরাবৃত্তি হল দক্ষিণ ২৪ পরগনার নামখানায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget