এক্সপ্লোর

West Bengal Election: অঞ্চল কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, অস্বস্তিতে তৃণমূল, কটাক্ষ বিজেপির

২০১৬-র বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের হলদিয়া কেন্দ্রে সাড়ে ২১ হাজার ভোটে জিতেছিল সিপিএম। আর, ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে এই কেন্দ্রে প্রায় ৬৪ হাজার ভোটে এগিয়ে ছিল তৃণমূল। তারপর হলদি নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী ও হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় অঞ্চল কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব। ব্লক সভাপতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন সহ-সভাপতি। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। আলোচনা করে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর।

২০১৬-র বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের হলদিয়া কেন্দ্রে সাড়ে ২১ হাজার ভোটে জিতেছিল সিপিএম। আর, ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে এই কেন্দ্রে প্রায় ৬৪ হাজার ভোটে এগিয়ে ছিল তৃণমূল। তারপর হলদি নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী ও হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। সামনেই আরও একটা বিধানসভা ভোট। তার আগে যখন ঘর গোছানোর দরকার, তখন হলদিয়ার সুতাহাটায় অঞ্চল কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! মঙ্গলবার সুতাহাটার ছ’টি অঞ্চলের নতুন কমিটি ঘোষণা করেছেন ব্লক সভাপতি। আর তা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের ব্লক সহ-সভাপতি।

তৃণমূলের সুতাহাটার জেলা সহ-সভাপতি জগন্নাথ মান্না বলেন, ‘‘জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলে দিয়েছিলেন, ব্লকের সভাপতি, সহ সভাপতি, মুখপাত্ররা ও বর্ষীয়ান নেতারা মিলে অঞ্চল কমিটির খসড়া করে তা জেলা কমিটিকে পাঠাবেন। জেলা সভাপতি অনুমোদন দিলে তবেই তা কার্যকর হবে। কিন্তু সভাপতি নিজের মতো কমিটি গড়ে তা ছড়িয়ে দিয়েছেন।’’ যদিও, দলের নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের সুতাহাটার ব্লক সভাপতি তুষার মাইতি।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। দলের তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর। অঞ্চল কমিটি ঘিরেও দ্বন্দ্ব প্রকাশ্যে।’’দলে আলোচনা করে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর দেব প্রসাদ মণ্ডল। তিনি বলেন, ‘‘বিষয়টি নজরে এসেছে, এটা ঠিক হয়নি, জেলা সভাপতির সঙ্গে আলোচনা করে দ্রুত মেটানোর চেষ্টা করছি ৷’’ সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget