এক্সপ্লোর

Dhankar on Post Election Violence : বৃহস্পতিবার শীতলকুচি পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়

ভোট পরবর্তী হিংসা হয়েছে যে সমস্ত জায়গায় সেখানেও ঘুরে দেখবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।

কলকাতা: আগামী ১৩মে শীতলকুচি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ভোট পরবর্তী হিংসা কোচবিহারের যে সমস্ত এলাকায় হয়েছে তা পরিদর্শন করে দেখবেন বলেই জানিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধেয় ট্যুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছেন, 'বিএসএফের কপ্টারে ১৩ মে শীতলকুচি যাব। শীতলকুচি সহ কোচবিহারের যে সমস্ত জায়গায় ভোট পরবর্তী হিংসা ঘটেছে সেই সমস্ত এলাকা পরিদর্শন করে দেখব।'

রাজ্যপালের শীতলকুচি সফর নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ, ওসব ওনার কাজ নয়। যদিও এতে ভুল কিছু দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার মতে, উনি যেতেই পারেন।

গত ১০ এপ্রিল, রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচির জোর পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। যারপর থেকেই যা নিতে উত্তপ্ত থেকেছে রাজ্য রাজনীতি। আপাতত সেই ঘটনার তদন্ত করছে সিআইডি। সিআইডি সূত্রে খবর, ঘটনার দিন ১২৬ নম্বর বুথে, কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ান কর্তব্যরত ছিলেন। তাঁদের মধ্যে একজন ডেপুটি কম্যাড্যান্ট, একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং চারজন কনস্টেবল ছিলেন।কী কারণে গুলি চালানো হয়েছিল, তা জানতে ওই ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি।

পাশাপাশি ভোট পরবর্তী হিংসার ইস্যুতে ইতিমধ্যেই নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে প্রকাশ্যে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। ট্যুইটে বারবার রাজ্যের পুলিশকর্তা, অফিসারদের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন। এমনিতেই ভোট পরবর্তী অশান্তির খবর পেয়ে, গত কয়েক দিন ধরে রাজ্যের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। আর এবার শীতলকুচি গুলিকাণ্ডে দুই অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে তলব করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি। আজ ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। সোমবার মাথাভাঙা থানার আইসি এবং সেক্টর ও কিউআরটি অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

সূত্রের খবর, করোনা আবহে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন  সিআইএসএফের আইজি। কিন্তু তা খারিজ করে দিয়ে ভবানীভবনে সশরীরে ৬ জনকে হাজিরা দিতে বলা হয়েছে। এমনিতেই শীতলকুচিতে গুলিকাণ্ডে প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। সেদিনের ঘটনাকে এদিন ফের গণহত্যা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget