এক্সপ্লোর

Badrinath Pilgrim Death : বদ্রীনাথে বাঙালি পর্যটকের গা-শিউরে ওঠা মৃত্যু, পাইন বনে মিলল দেহ

প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে পুলিশ জানিয়েছে , মৃত ব্যক্তির নাম প্রীতম মজুমদার। তিনি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা ।

বদ্রীনাথ : অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। সপ্তাহ খানেক আগেই খুলেছে উত্তরাখণ্ডের পুণ্যতীর্থ বদ্রীনাথের দরজা। প্রতি বছরই লাখে লাখে ট্যুরিস্ট যান সেখানে। এবারও চার ধাম যাত্রায় বহু মানুষের ভিড়। প্রতি বছরের মতো এবারও বাঙালি পর্যটকের সংখ্যা কম নয়। সেখানেই এক বাঙালি পর্যটকের সঙ্গে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রহস্যজনক ভাবে উদ্ধার হল, বাঙালি পর্যটক যুবকের দেহ। 

মঙ্গলবার উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাছে কাঞ্চনানালায় রহস্যজনক ভাবে পশ্চিমবঙ্গের এক ব্যক্তির দেহ মেলে।  গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় দুর্গাপুরের বাসিন্দা প্রীতম মজুমদারের দেহ।

জাতীয় সড়ক থেকে প্রায় ৩০ মিটার দূরে একটি পাইন গাছে ঝুলন্ত অবস্থায় মেলে পশ্চিমবঙ্গের প্রীতমের দেহ।  তাঁর পরিচয়পত্র থেকে জানা গিয়েছে , বয়স ২৭ এর আশেপাশে। ঘটনাস্থল থেকে পুলিশ তার পোশাক, কাগজপত্র এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। এই সব জিনিস ছিল একটি  ব্যাগে। 

 প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে পুলিশ জানিয়েছে , মৃত ব্যক্তির নাম প্রীতম মজুমদার। তিনি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা । বাবার নাম প্রবীর মজুমদার। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। আরও তদন্ত চলছে। তবে কেন বাংলা থেকে এত দূরে এসে তিনি আত্মহননের পথ বেছে নেবেন, প্রশ্ন থেকেই যাচ্ছে। 

প্রশ্ন উঠছে, এই ঘটনা আদৌ আত্মহত্যা, নাকি রয়েছে কোনও ষড়যন্ত্র? কার সঙ্গে বেড়াতে এসেছিলেন তিনি ? বেড়াতেই এসেছিলেন কি? এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে।   

এ বছর এখনও পর্যন্ত ২২ লক্ষ পুণ্যার্থীর বদ্রীনাথ ধাম দর্শনের কথা। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। কেদারনাথ, বদ্রীনাথ মন্দিরের পাশাপাশি উত্তরকাশীতে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও খুলেছে। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ, এই চারধাম যাত্রায় প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ হয়ে বদ্রীনাথ দর্শন করে শেষ হয় চারধাম যাত্রা। 

অন্যদিকে মঙ্গলবারই মঙ্গলবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে একটি বড় দুর্ঘটনা এড়াল একটি হেলিকপ্টার।  বদ্রীনাথ ধাম থেকে যাত্রীদের নিয়ে ফিরছিল কপ্টারটি। অবস্থা বুঝে  হেলিকপ্টারটেকে উখিমঠ এলাকায় জরুরি অবতরণ করাতে হয়। জানা যাচ্ছে,  খারাপ আবহাওয়া এবং  দৃশ্যমানতা ছিল খুব কম। তাই হেলিকপ্টারটির জরুরি অবতরণ করতে হয়। উখিমঠের সরকারি ইন্টার কলেজের খেলার মাঠে নিরাপদে হেক্টরটি অবতরণ করেন। হেলিকপ্টারের সব যাত্রী সম্পূর্ণ নিরাপদেই আছেন , কারও আহত হওয়ার খবর নেই।

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
India Poverty Rate: মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget