এক্সপ্লোর

West Bengal Republic Day 2022 : রেড রোডে পাশাপাশি ধনকড় - মমতা, ' আমন্ত্রিত নন শুভেন্দু '

West Bengal Republic Day 2022 : মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সৌজন্য বিনিময় হয়। কিন্তু আমন্ত্রিতের তালিকায় নেই রাজ্যের বিরোধী দলনেতা। 

কলকাতা:  রেড রোডে (Red Road) পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে পাশাপাশি দেখা যায় রাজ্যপাল (Jagdeep Dhankghar) , মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সৌজন্য বিনিময় হয়। কিন্তু আমন্ত্রিতের তালিকায় নেই রাজ্যের বিরোধী দলনেতা। 

রেড রোডের প্যারেডেও এবার আমন্ত্রণ-বিতর্ক। অনুষ্ঠানে আমন্ত্রণ করা হল না বিরোধী দলনেতাকে (Suvendu Adhikari) , খবর এএনআই সূত্রে।আমন্ত্রিতদের তালিকায় নাম নেই শুভেন্দু অধিকারীর। এই প্রথমবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা। বেশি কিছু মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়নি অনুষ্ঠানে। কোভিড বিধির জেরে আজকের অনুষ্ঠানে হাজির সর্বোচ্চ ৬০ জন। উপস্থিত ছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব।  

আরও পড়ুন

ভিডিওয় দেখুন, সুউচ্চ পর্বতে তুষার সাম্রাজ্যে দাঁড়িয়ে আইটিবিপি জওয়ানদের গলায় জাতীয় সঙ্গীত

মঙ্গলবারই রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের চরমে ওঠে। বিধানসভায় আম্বেদকরের ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করে ধনকড় রাজ্যের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। বলেন, অধ্যক্ষ ভবিষ্যতে রাজ্যপালকে ব্ল্যাকআউট করলে, তাঁকে আইনের মুখোমুখি হতে হবে।' বিধানসভা চত্বরে দাঁড়িয়ে এভাবেই অধ্যক্ষকে আক্রমণ করলেন রাজ্যপাল। পাল্টা স্পিকারের বক্তব্য, আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে বিধানসভার সমালোচনা করেছেন রাজ্যপাল, এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ। এরপরও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাঁদের দেখা গেল পাশাপাশি। কিন্তু আমন্ত্রণ সম্ভবত পাননি শুভেন্দু অধিকারী । 

রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। রেড রোডকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনাররা। জোনগুলিকে ভাঙা হচ্ছে কয়েকটি সেক্টরে। যার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রেড রোডে থাকছে ৫ টি বাঙ্কার, কমান্ডো বাহিনী। থাকছে ৫টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তায় মোতায়েন থাকবেন হাজারের বেশি পুলিশ কর্মী। গোটা কলকাতা জুড়ে মোতায়েন থাকবেন ৫ হাজারের বেশি পুলিশ। থাকবে HRFS-এর ১২টি দল, ৩টি ক্যুইক রেসপন্স টিম। এ বছরও সাধারণের প্রবেশ নিষেধ। 

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget