এক্সপ্লোর

Weather Forecast: গরমে হাঁসফাঁস রাজ্য, কবে নামবে স্বস্তির বৃষ্টি? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

West Bengal Weather: আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

কলকাতা: দক্ষিণবঙ্গে  দু-একটি জেলায় চলছে তীব্র দাবদাহ (Heatwave)। সঙ্গে চরম আর্দ্রতা। গরম ও অস্বস্তি চরমে। আগামী দু'দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানালেন আবহবিদরা। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত বর্ষার অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে। তাই উত্তরবঙ্গেই থমকে রয়েছে মৌসুমী বায়ু। আপাতত ভারী বৃষ্টির (West Bengal Rain) কোনও সম্ভাবনা নেই।

আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ১২ই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। অনুমান আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের।

হরিয়ানা ও হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকার ওপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব বাংলাদেশের উপর রয়েছে আরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত।

পাকিস্তান এবং লাদাখ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। একটি অক্ষরেখা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার উপরে।

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে। দক্ষিণ ২৪ পরগনা জেলাতে গরম হাওয়ার সতর্কতা রয়েছে।

আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।  বুধবারের পর আবহাওয়া পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার বিকেলের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি। বুধবার ও বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি - এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

মালদা ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কমবে তাপমাত্রা। তার আগে দু-তিন দিনে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে।

কলকাতায় আজ দিনভর পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিন ও রাতে গরম ও অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিকেলবেলা কিংবা রাতের দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget