এক্সপ্লোর

West Medinipur: হঠাৎ প্রবল ঝড়, দাঁতনের ২টি গ্রামে ভাঙল ১৮টি বাড়ি

West Medinipur: সূত্রের খবর, গতকাল রাত ৮টা- সাড়ে ৮টার সময় হঠাৎ ঝড় আসে। কালবৈশাখী হলেও এই ঝড়ের তীব্রতা ছিল বেশ। ঝড়ের ফলে ১৮টি বাড়ি ভেঙে পড়ে। টালির চালের বাড়ি ভেঙে পড়ায় আহত হয়েছেন মহিলাসহ ২ জন। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: তীব্র গরমের মধ্যেই হঠাৎ ঝড় আর তার ফলে কার্যত লন্ডভন্ড পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) দাঁতনের জেঠিয়া ও মারকন্ডপুর গ্রাম সহ কয়েকটি গ্রামের একাংশ। যদিও এই ঝড়কে কালবৈশাখী ঝড়ই (Strom) বলা হচ্ছে। কিন্তু এলাকার বিধায়কের ভাষায় এটি প্রায় মিনি টর্নোডোর মতোই আঘাত করেছে এই গ্রামগুলিকে। 

সূত্রের খবর, গতকাল রাত ৮টা- সাড়ে ৮টার সময় হঠাৎ ঝড় আসে। কালবৈশাখী হলেও এই ঝড়ের তীব্রতা ছিল বেশ। ঝড়ের ফলে ১৮টি বাড়ি ভেঙে পড়ে। টালির চালের বাড়ি ভেঙে পড়ায় আহত হয়েছেন মহিলাসহ ২ জন। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

কী বলছে প্রশাসন?

এলাকার বিধায়ক বিক্রম প্রধান এবিপি আনন্দকে জানিয়েছেন, গতকাল রাত ৮টা- সাড়ে ৮টার সময় হঠাৎ ঝড় আসে। জেঠিয়া ও মারকন্ডপুর গ্রাম সহ কয়েকটি গ্রামের একাংশের ওপর দিয়ে মিনি টর্নোডোর মতোই এই ঝড় বয়ে যায়। কয়েকটি গাছ ভেঙে বাড়ির ওপর পড়েছে। বলার মতো ক্ষয়ক্ষতি না হলেও আর আশঙ্কা ছিল অবশ্যই। টালির বাড়ির ওপর গাছ পড়ে মৃত্যুও হতে পারত। কিন্তু তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিধায়কের ভাষায়, 'পঞ্চায়েত থেকে গ্রামের মানুষের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্রশাসনের দল। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অবশ্যই আক্রান্তরা সরকারি সাহায্য পাবে।'

আরও পড়ুন: Purba Burdwan News: আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুষ্কৃতীর সঙ্গে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের ছবি ভাইরাল

গতকাল রাতে ঠিক কী হয়েছিল জেঠিয়া ও মারকন্ডপুর গ্রামে? এলাকাবাসীদের কাছ থেকে জানা যাচ্ছে, গতকাল রাত দশটা নাগাদ বৃষ্টি শুরু হয় ও তারপরঅ আচমকাই ঝোড়ো হাওয়া বইতে থাকে। এই ঝড়ের কারণে বেশ কিছু গাছ ভেঙে পড়ে ঘরের ওপরে। ঘরের উপর গাছ পড়ে যাওয়ায় কয়েক জন অল্পবিস্তর চোট পান। কারও ঘরের ছাউনি চাল উড়িয়ে নিয়ে যায় ঝড়। 

বেশ কিছু এলাকায় বিদ্যুৎ-এর খুঁটির উপর গাছ পড়ে যাওয়ায় এলাকায বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপাতত ভাঙা ঘর থেকেই প্রয়োজনীয় সামগ্রীটুকু বের করে নিতে ব্যস্ত বাসিন্দারা। জলে ভিজে গিয়েছে বাড়ির খুদে সদস্যদের বইখাতাও। ভাঙা ঘর থেকে সেসব সংগ্রহ করে রোদে দিচ্ছে একরত্তিরা। গ্রামবাসীর তরফ থেকেই প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে তারাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget