এক্সপ্লোর

WhiteHat Jr Employees Resign : বাড়ি ছেড়ে অফিসে ফিরুন, BYJU-মালিকানাধীন সংস্থার ৮০০-র বেশি কর্মীর ইস্তফা

Employees Resigned : BYJU-মালিকানাধীন কোডিং শেখার একটি প্ল্যাটফর্ম WhiteHat Jr

নয়া দিল্লি : আর বাড়ি থেকে নয়। অফিসে কাজে যোগ দিতে বলেছিল সংস্থা। সেই কারণে একযোগে ইস্তফা দিলেন কর্মীরা। ৮০০-র বেশি কর্মী চাকরি ছাড়লেন WhiteHat Jr সংস্থা থেকে। গত দুই মাসে এই সংখ্যক কর্মী ইস্তফা দেন সংশ্লিষ্ট স্টার্ট-আপ (Start-up) থেকে। Inc42 এক্সক্লুসিভ প্রতিবেদনে এমনই প্রকাশিত।

কী বলছে সংস্থা ?

BYJU-মালিকানাধীন কোডিং শেখার একটি প্ল্যাটফর্ম WhiteHat Jr। সম্প্রতি তারা কর্মীদের বলে, এক মাসের মধ্যে অফিসে ফিরে আসতে হবে। ১৮ মার্চ একটি মেল পাঠিয়ে কোম্পানির সব কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম নীতি তুলে নেওয়ার কথা জানানো হয়। ১৮ এপ্রিল পর্যন্ত তাঁদের সময় বেঁধে দেওয়া হয়। ওই দিন থেকে তাঁদের অফিসে আসতে বলা হয়।

আরও পড়ুন ; ওয়ার্ক ফ্রম হোমে ঘরের কোণের মেকওভার

এরপরই ৮০০-র বেশি কর্মী একযোগে ইস্তফা দেন বলে  Inc42 -এর প্রতিবেদনে প্রকাশিত। কারণ, তাঁরা আর অফিসে ফিরতে চান না। সেলস, কোডিং ও ম্যাথ টিমের ফুল-টাইমের কর্মীরা পদত্যাগ করেন। আশঙ্কা করা হচ্ছে, আগামীদিনে আরও অনেক কর্মী ইস্তফা দিতে পারেন।

WhiteHat Jr সংস্থার প্রাক্তন এক কর্মী বলেন, কোনও কর্মীর সন্তান রয়েছে, কারও বয়স্ক ও অসুস্থ বাবা-মা। অন্যদের নানারকম দায়দায়িত্ব রয়েছে। এই পরিস্থিতিতে এত কম সময়ের মধ্যে কাউকে ডেকে পাঠানো ঠিক নয়। 

প্রসঙ্গত, কর্মীদের হায়ার করার সময় সংস্থার তরফে বলা হয়েছিল WhiteHat Jr-এর গুরুগ্রাম, মুম্বই ও বেঙ্গালুরুতে অফিস আছে। এই অফিসগুলির মধ্যে কোথাও তাঁদের কাজে যোগ দিতে হবে। কিন্তু, করোনা আবহে গত দুই বছর ধরে বাড়ি থেকে কাজ করার পর কর্মীরা মনে করছেন, খরচাবহুল শহরে জীবনযাপনের উপযুক্ত যাতে তাঁদের বেতন হয় সেই বিষয়টি খতিয়ে দেখা উচিত সংস্থার।

উল্লেখ্য, ২০২০ সালে ৩০০ মিলিয়ন ডলারে BYJU-কে বিক্রি করা হয়েছিল WhiteHat Jr।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget