এক্সপ্লোর

India on Covid-19 vaccine: চলতি বছরেই ভারতের হাতে আসবে ২০০ কোটি ভ্যাকসিন ডোজ: কেন্দ্র

এফডিএ, হু অনুমোদিত যে কোনও টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতে টিকা প্রস্তুত করতে চাইলে দ্রুত লাইসেন্স দেবে কেন্দ্র।  

নয়াদিল্লি: দেশে টিকার আকাল, তারমধ্যেই স্বস্তির খবর দিল কেন্দ্র। জানাল, চলতি বছরেই ভারতের হাতে আসবে ২০০ কোটি ভ্যাকসিন ডোজ। পাশাপাশি ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত যে কোনও টিকা আসতে পারে ভারতে। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল। পাশাপাশি জানিয়েছেন, এফডিএ, হু অনুমোদিত যে কোনও টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতে টিকা প্রস্তুত করতে চাইলে দ্রুত লাইসেন্স দেবে কেন্দ্র।  

এদিন সাংবাদিক বৈঠকে ডাঃ পাল জানিয়েছেন 'এফডিএ এবং হু অনুমোদিত ওই সব সংস্থা আবেদন করলে এক দু-দিনের মধ্যেই ইমপোর্ট লাইসেন্স দিয়ে দেওয়া হবে। আপাতত কোনও লাইসেন্স দেওয়া বাকি নেই এবং লাইসেন্সের জন্য অনুমতি চেয়ে কোনও আবেদন আমাদের কাছে এই মুহূর্তে অবশ্য জমা পড়েনি। গত মাসেইই মার্কিন যুক্তরাষ্ট্র, ইওরোপিয়ান ইউনিয়ন এবং জাপানকে ভ্যাকসিন বিষয়ে ফাস্ট-ট্র্যাকড অনুমোদন দিয়েছে ভারত সরকার।

উল্লেখ্য, ভ্যাকসিন মৈত্রী প্রকল্পে প্রতিবেশী দেশ থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা-সহ অন্ত ১৫০টি দেশে করোনার জীবনদায়ী ওষুধ এবং প্রতিষেধক পাঠিয়েছে ভারত। সবমিলিয়ে ৬ কোটি ৬৩ লক্ষ ৭০ হাজার ভ্যাকসিন রফতানি করা হয়েছে ভারত থেকে। তবে গত মার্চ থেকে ভারতের অভ্যন্তরেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই রফতানি থমকে গিয়েছে।

এ দিন ডাঃ পাল জানিয়েছেন, 'বায়োটেকনোলজি, সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ এবং বিদেশ মন্ত্রক ফাইজার, মদার্না এবং জনসন অ্যান্ড জনসনের মতো ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। তিনি আরও জানান, 'আশা করা যায় ভারতে রফতানি নিয়ে তাঁরা ভাবনা চিন্তা করছেন।' 

এদিন ডাঃ পাল বলেন, 'অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রায় ২১৬ কোটি ভ্যাকসিন তৈরি হবে। এবং সকলের ভ্যাকসিন নিশ্চিত করা হবে।'

উল্লেখ্য, প্রথম দফায় ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি। সামনের সপ্তাহ থেকেই বাজারে এই টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল। বৃহস্পতিবার এ বিষয়ে তিনি বলেন, "যে সব টিকা ইতিমধ্যেই রাশিয়া থেকে এসেছে, সেই টিকা সামনের সপ্তাহ থেকে পাওয়া যাবে দেশের বাজারে। রাশিয়া থেকে আরও টিকা আসছে।"

দেশের লাগামছাড়া করোনা সংক্রমণ। শুরু হয়েছে তৃতীয় দফার টিকাকরণ। তবে তাও মিলছে না বলেই অভিযোগ। পর্যাপ্ত টিকা নেই জানিয়ে অভিযোগ করেছে একাধিক রাজ্য। তারা কেন্দ্রকে টিকাকরণ পলিসি পরিবর্তনেরও পরামর্শ দিয়েছে। সব মিলিয়ে টিকাকরণ নিয়ে একাধিক প্রশ্নের মধ্যেই স্বস্তির খবর শোনাল কেন্দ্র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget