এক্সপ্লোর

Monkeypox Cases: করোনার মতোই অতিমারী হয়ে উঠতে পারে মাঙ্কি পক্স? জরুরি বৈঠক ডাকল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Monkeypox Cases WHO Calls Emergency: ইংল্যান্ডের পর ইতিমধ্যে ইউরোপের স্পেন ও পর্তুগালের মতো একাধিক দেশেও এই ভাইরাসে আক্রান্তদের সন্ধান মিলেছে।

নয়া দিল্লি: বিশ্বে ক্রমশই উদ্বেগ বাড়িয়ে তুলছে মাঙ্কি ভাইরাস। স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের একাধিক দেশ ও আমেরিকায় মাঙ্কি ভাইরাসে আক্রান্ত রোগীর হদিশ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে আগাম সাবধান হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই একাধিক দেশকে সতর্ক করেছে তাঁরা। মনে করা হচ্ছে, সঠিক সচেতনতা না থাকলে করোনার ভমতো অতিমারীও হয়ে উঠতে পারে। 

ইংল্যান্ডের পর ইতিমধ্যে ইউরোপের স্পেন ও পর্তুগালের মতো একাধিক দেশেও এই ভাইরাসে আক্রান্তদের সন্ধান মিলেছে। এছাড়া আমেরিকাতেও এক ব্যক্তির দেহেও এই ভাইরাসের সন্ধান মিলেছে। গত ৭ মে প্রথম মাঙ্কি ভাইরাস আক্রান্ত রোগীর হদিস মেলে লন্ডনে। তিনি মাঙ্কি পক্সে ভুগছিলেন। ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন।

এদিকে, এতদিন বিশেষজ্ঞদের ধারণা ছিল শ্বাসনালী, ক্ষত স্থান, নাক, মুখ ইত্যাদির মাধ্যমে মানব শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটে। কিন্তু সম্প্রতি মাঙ্কি ভাইরাসে আক্রান্ত একাধিক ব্যক্তিকে পরীক্ষা করে চিকিৎসকরা মনে করছেন যৌন সংসর্গের মাধ্যমেও ছড়াতে পারে এই ভাইরাস। পোশাক বা ড্রপলেটের মাধ্যমেই শুধু নয়, যৌন সংসর্গের (Sexual relations) মাধ্যমেও ছড়াতে পারে মাঙ্কি ভাইরাস (Monkey Virus), এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন, ভারতের পরিস্থিতিও শ্রীলঙ্কার মতো হতে পারে’, লন্ডনে একটি অনুষ্ঠানে মোদি সরকারকে নিশানা রাহুলের

উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে (England) প্রথম মাঙ্কি ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। তারপর এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে আমেরিকা (USA) সহ বিশ্বের অন্যান্য দেশেও।ব্রিটেনের সর্বোচ্চ ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই জমা করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ ওষুধ ও টিকা। আপাতত যাঁরা ভাইরাস আক্রান্তদের কাছাকাছি ছিলেন বা তাঁদের সরাসরি সংস্পর্শে এসেছিলেন, তাঁদের চিকিৎসায় ব্যবহার করা হবে ওই ওষুধ। 

প্রসঙ্গত, ১৮ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিভাগের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রথম একজন ব্যক্তির শরীরে এই মাঙ্কিপক্সের সন্ধান পান। যিনি সম্প্রতি কানাডা থেকে ফিরেছেন। শুধু এই একটি ঘটনা নয়, ইউ এস সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আরও মাঙ্কি পক্সের ঘটনা সামনে আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget